Friday, January 1, 2016

প্রযুক্তির আলো ছড়িয়ে পড়ুক সবখানে by সূচি বড়ুয়া

সূচি বড়ুয়া
চট্টগ্রামের চার তরুণ-তরুণী—ফাহিমা ফিরোজ, রবিউল হোসেন চৌধুরী, সূচি বড়ুয়া ও এম ফয়সাল রিয়াদ। শিক্ষার টানে তাঁরা পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া ও যুক্তরােষ্ট্র। পড়ালেখার পাশাপাশি রয়েছেন গবেষণায়। তবে এত কিছুর মধ্যেও তাঁদের মন পড়ে থাকে দেশে। স্বপ্ন দেখেন প্রাণের শহর চট্টগ্রামকে ঘিরে। ই–মেইলের মাধ্যমে নতুন বছরে তাঁদের ভাবনার কথা জানিয়েছেন প্রথম আলোর কাছে।
সাক্ষাৎকার নিয়েছেন আশরাফ উল্লাহ
তথ্যপ্রযুক্তির গবেষক সূচি বড়ুয়া প্রযুক্তির আলো সবখানে ছড়িয়ে দিতে চান। তিনি এই অগ্রযাত্রায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এখন তথ্যপ্রযুক্তির সময়। সহজলভ্য হয়েছে ইন্টারনেটের সেবা। ঘরে বসে অনলাইন সেবা পাচ্ছে নগরের মানুষ। তবে এখনো গ্রামের মানুষ পর্যাপ্ত তথ্যপ্রযুক্তির সেবা থেকে বঞ্চিত। তাদের এর আওতায় নিয়ে আসতে হবে। অবশ্য তিনি সতর্ক করেন ইন্টারনেট ব্যবহারে সচেতন হতে। সূচি বলেন, ‘ইন্টারনেটের ভালো দিক নিয়েই ভাবতে হবে। তাহলেই আমরা সবদিক থেকে এগিয়ে থাকব।’
সুচি পিএইচডি করছেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক করেছেন। তাঁর বাড়ি রাউজানে।
নিজের গবেষণা নিয়ে বলেন, ‘আমার গবেষণার বিষয় হলো আন্ডার ওয়াটার কমিউনিকেশন। এর মূল উদ্দেশ্য হলো এমন একটি নির্ভরযোগ্য সিস্টেম ডিজাইন করা, যার মাধ্যমে নদী বা সমুদ্রের তলদেশের তথ্যের আদান-প্রদান করা যায়। বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে প্রাকৃতিক সম্পদের অপার সম্ভাবনা। তাই ভবিষ্যতে সম্ভব হলে এসব খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনের কাজে আমি আমার গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগাতে চাই

No comments:

Post a Comment