ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কারাবন্দি লালবাগ থানা বিএনপির নেতা আনোয়ার হোসেন মাহবুব।
সোমবার রাত পৌনে ১০টায় গুরুতর অসুস্থ অবস্থায় মাহবুবকে ঢামেকে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুর ২টায় তিনি মারা যান।
তবে প্রয়াত মাহবুবের স্ত্রী রিনা বেগম যুগান্তরকে জানান, সোমবার দুপুর ১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনি স্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাকে সম্পূর্ণ সুস্থ দেখা গেছে এবং তিনি কোনো শারীরিক অসুস্থতার কথা বলেননি।
বিএনপি নেতা আনোয়ার হোসেন মাহবুব লালবাগের ২১৫/২ নম্বর বাড়িতে থাকতেন। তিনি ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ছিলেন।
গত ১৫ জানুয়ারি রাত ৮টায় তাকে ভাঙচুর মামলায় গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ। তার বিরুদ্ধে লালবাগ ও পল্টন থানায় মামলা ছিল।
আনোয়ার হোসেন মাহবুব সোমবার বিকাল পর্যন্ত সুস্থ দাবি করে তার মামাতো ভাই ফারুক তানভির অভিযোগ করেন, শারীরিক নির্যাতনের কারণেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে।

No comments:
Post a Comment