ঢাকা-চট্টগ্রাম
মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে। পাশপাশি এর মেয়াদও
বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক
পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া
হয়। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। বৈঠক শেষে
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, চতুর্থ দফায় আরও ৬২৬ কোটি ৬৪
লাখ টাকা ব্যয় বেড়ে এ প্রকল্পের মোট ব্যয় দাঁড়াচ্ছে ৩ হাজার ৮১৬ কোটি ৯৩
লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নের সময় এক বছর বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর
পর্যন্ত করা হয়েছে।
তিনি জানান, একনেক বৈঠকে ৪ হাজার ৯৬১ কোটি টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

No comments:
Post a Comment