বাগেরহাটে ১০ হাজার কোাটি টাকার মানহানি মামলা
ইংরেজি
দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি
মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নারায়ণগঞ্জের আদালত। অপরদিকে
বাগেরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদের আদালতে ১০
হাজার কোটি টাকার মানহানির মামলা হয়েছে। তবে আদালত এ বিষয়ে কোন আদেশ দেননি।
মঙ্গলবার নারায়ণগঞ্জ ও বাগেরহাটে পৃথক এ মামলা করা হয়।
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানায়, নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলায় মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে সকালে মামলাটি দায়ের করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মহসিন মিয়া। মামলার বাদী পক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা জানান, আদালত মামলাটি আমলে নিয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মামলার পরবর্তী শুনানির তারিখ ৭ এপ্রিল ধার্য করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি জানায়, মাহফুজ আনামের বিরুদ্ধে বাগেরহাটে ১০ হাজার কোটি টাকার মানহানিসহ রাস্ট্রদ্রোহ মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদের আদালতে আলোচিত এই মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন। মামলায় বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশানসহ ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে স্বাক্ষী করা হয়েছে।
একই দিনে বরিশালে ১০০ কোটি টাকা করে মোট ২০০ কোটি টাকার মানহানি মামলায় মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
বরিশাল ব্যুরো জানায়, বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যুবলীগ নেতা আইনজীবী কাইয়ুম খান কায়সার এবং আরেক যুবলীগ আইনজীবী নেতা রফিকুল ইসলাম খোকন বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। আদালতের বিচারক রফিকুল ইসলাম মামলা দুটির শুনানি শেষে আমলে নিয়ে আগামী ২০ ও ২৯ মার্চ মাহ্ফুজ আনামকে আদালতে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দিয়েছেন।
এদিকে যশোর ব্যুরো থেকে জানানো হয়েছে, যশোর আদালতে মঙ্গলবার মাহফুজ আনামের বিরুদ্ধে দুটি মানহানির মামলা হয়েছে। এর মধ্যে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌগাছা আমলি আদালতে দায়ের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান কবীর ১০ কোটি টাকার মানহানি মামলায় তার বিরুদ্ধে আগামী ৬ মার্চ হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।
যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রে (ক) আমলি আদালতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বাদী হয়ে মানহানির মামলা করেছেন। মামলাটি পর্যালোচনার জন্য আদালত গ্রহণ করেছেন।
এছাড়া আজ মঙ্গলবার কিশোরগঞ্জ, সাতক্ষীরা, শেরপুর, লালমনিরহাট ও মেহেরপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।
এর আগে একই অভিযোগে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

No comments:
Post a Comment