ধনকুবের
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না বলে মনে করেন
বারাক ওবামা। প্রেসিডেন্টের দায়িত্ব পালন ‘গুরুত্বপূর্ণ কাজ’ অভিহিত করে
ওবামা বলেন, ‘আমি বিশ্বাস করি জনাব ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারবেন না।
কারণ যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আমার বিশাল আস্থা রয়েছে।’ বিবিসি
বলছে, ক্যালিফোর্নিয়ায় আসিয়ানের শীর্ষ সম্মেলনে ট্রাম্প সম্পর্কে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবামা এ কথা বলেন। ওবামা বলেন, ‘নির্বাচকমণ্ডলী
(ইলেক্টোরাল কলেজ) তাকে মনোনীত করবে না। কারণ তারা জানে প্রেসিডেন্ট পদের
কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ওবামা আরও বলেন, ‘এটি টক শো কিংবা রিয়েলিটি
শো’র আয়োজন নয়, এটি প্রমোশনাল কাজও নয়, মার্কেটিংও নয়। এটি কঠিন। কারও
অভিলাষ পূরণের কাজও নয় এটি।’ দেশকে অনেক ক্ষতিগ্রস্ত করেছেন যে প্রেসিডেন্ট
তার এ সমালোচনাকে ‘কমপ্লিমেন্ট’ হিসেবেই গ্রহণ করছেন বলে ওবামার বক্তব্যের
জবাবও ইতিমধ্যে দিয়েছেন ট্রাম্প। বিলিওনিয়ার ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন
প্রত্যাশীদের মধ্যে এগিয়ে রয়েছেন। ইতিমধ্যে একটি রাজ্যে অনুষ্ঠিত
রিপাবলিকানদের প্রাইমারি ভোটাভুটিতে তিনি জয়ী হয়েছেন।
শনিবার সাউথ ক্যারোলাইনায় অনুষ্ঠিতব্য প্রাইমারি ভোটাভুটিতে তিনি এগিয়ে রয়েছেন বলে জরিপে আভাস পাওয়া গেছে। প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ‘ইলেক্টোরাল কলেজ’ নামের একটি নির্বাচনী পদ্ধতি। ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে যুক্তরাষ্ট্রে মোট নির্বাচক বা ইলেক্টরের সংখ্যা ৫৩৮ জন। প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করতে হবে।
কংগ্রেসে কোনো রাজ্যের প্রতিনিধির অনুপাতে নির্ধারিত হয় ওই রাজ্যের মোট ইলেক্টোরের সংখ্যা।
ওবামা সৌভাগ্যবান যে গত নির্বাচনে আমি লড়িনি- ট্রাম্প : মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কখনো জয়ী হতে পারবেন না। মঙ্গলবার ওবামার করা এমন বক্তব্যের জবাবে ট্রাম্প বলেন, তিনি ২০১২ সালে প্রার্থী হলে সহজেই তাকে হারিয়ে দিতেন। ‘ওবামা সৌভাগ্যবান যে গত নির্বাচনে আমি লড়িনি’। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান দল থেকে আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প একে অপরের দিকে এমন বক্রোক্তি ছুড়েছেন। খবর ওয়াশিংটন পোস্টের। ক্যালিফোর্নিয়ায় একটি সংবাদ সম্মেলনে ওবামা বলেন, তার আমেরিকান জনগণের উপর ভরসা আছে যে, ট্রাম্পের মতো বাতেলা কাউকে তারা বেছে নেবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া আর রিয়ালিটি শো বা বিপণন চালানো ভিন্ন বিষয় বলে উল্লেখ করেন তিনি। প্রতিউত্তরে ট্রাম্প বলেন, আপনি সৌভাগ্যবান যে আমার পরিবর্তে মিট রমনি লড়েছে। আমি লড়লে আপনি শুধু এক মেয়াদের প্রেসিডেন্ট হতেন। ২০১২ সালে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন মিট রমনি।

No comments:
Post a Comment