Friday, February 19, 2016

দ্বিতীয় ধাপে ৬৮৪ ইউপিতে ভোট ৩১ মার্চ

মনোনয়নপত্র দাখিল শেষ ২ মার্চ
দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, এসব ইউপিতে ভোটগ্রহণ হবে ৩১ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
তফসিলে বলা হয়, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ ও ৬ মার্চ এবং গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে আবেদন দাখিল করা যাবে ৭ থেকে ৯ মার্চ। ১০ থেকে ১২ মার্চের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। ১৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৪ মার্চ প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট ইউপির রিটার্নিং কর্মকর্তারা।
ইসির জেলা নির্বাচন কর্মকর্তাদের স্থানীয়ভাবে নির্বাচনী তফসিল প্রজ্ঞাপন আকারে জারি করতে নির্দেশনা দেয়া হয়েছে। প্রথম ধাপের মতো এবারও তফসিল ঘোষণা উপলক্ষে কোনো প্রেস ব্রিফিং করা হয়নি।
ইসি সূত্র জানায়, দ্বিতীয় ধাপে ৭১০ ইউপিতে ভোটগ্রহণের প্রাথমিক তালিকা থাকলেও বৃহস্পতিবার ৬৮৪টিতে তফসিল ঘোসণা করা হয়। এবার সারা দেশে ৬ ধাপে ইউপি ভোট হচ্ছে। ইতিমধ্যে ছয়টি ভোটের দিনও জানিয়ে দিয়েছে ইসি। এরপর ২৩ এপ্রিল ৭১১টি, ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত রয়েছে কমিশনের। প্রথম ধাপের মতো একই প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপেও রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। এতে উপজেলা নির্বাচন কর্মকর্তার পাশাপাশি সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়োগ দেয়া হবে।
এর আগে ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৭৫২ ইউপিতে তফসিল ঘোষণা করলেও তা থেকে পরে ১৩ ইউপি বাদ দেয়া হয়। প্রথম ধাপে ৭৩৯ ইউপিতে ২২ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের শেষ সময় রয়েছে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা। ২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২২ মার্চ প্রথম ধাপের তফসিলভুক্ত ৭৩৯টি ইউপিতে ভোটগ্রহণ করা হবে।
৩১ মার্চ যে ৬৮৪ ইউপিতে ভোট
কক্সবাজারের পেকুয়া : বারবাকিয়া, উজানটিয়া, মগনামা, পেকুয়া, রাজাখালী টেটং, শীলখালী। কিশোরগঞ্জের কটিয়াদি : আচমিতা, বনগ্রাম, চাঁনপুর, জালালপুর, করগাঁও, লোহাজুরী, মসুয়া, মুমুরদিয়া, সহশ্রম-ধুলদিয়া। বাজিতপুর : বলিয়ারদী, দিঘীরপাড়, দুলালপুর, গাজীরচর, হালিমপুর, হিলচিয়া, হুমাইপুর, কৈলাগ, মাইজচর, পিরিজপুর। কুমিল্লার বরুড়া : আগানগর, ভবানীপুর, খোসবাস (উ.), চিতড্ডা, ঝলম, আড্ডা, আদ্রা, পয়ালগাছা, লক্ষ্মীপুর। সদর দক্ষিণ : জোড়কানন (পূর্ব), জোড়কানন (প.), চৌয়ারা, পেরুল (উত্তর), পেরুল (দক্ষিণ), বারপাড়া। কুষ্টিয়ার দৌলতপুর : আদাবাড়ীয়া, আড়িয়া, বোয়ালিয়া, চিলমারী, দৌলতপুর, হোগলবাড়ীয়া, খলিসাকুন্ডি, মরিচা, মথুরাপুর, পিয়ারপুর, ফিলিপনগর, প্রাগপুর, রামকৃষ্ণপুর, রিফাতেপুর। ভেড়ামারা : বাহাদুরপুর, বাহিরচর, চাঁদগ্রাম, ধুরমপুর, জুনিয়াদহ, মোকারিমপুর। কুড়িগ্রামের রাজিবপুর : রাজিবপুর, কোদালকাটি, মোহনগঞ্জ। চিলমারী : অষ্টমীরচর, চিলমারী, নয়ারহাট, রমনা, রাণীগঞ্জ, থানাহাট। ভুরুঙ্গামারী : আন্ধারীঝার, ভুরুঙ্গামারী, বলদিয়া, বঙ্গ সোনাহাট, চরভুরুঙ্গামারী, জয়মনিরহাট, পাইকেরছড়া পাথরডুবি, শিলখুড়ি, তিলাই। গাইবান্ধার সুন্দরগঞ্জ : বেলকা, চন্ডিপুর, দহবন্দ, কঞ্চিবাড়ী, কাপাসিয়া, শ্রীপুর, তারাপুর, বামনডাংগা, ছাপারহাটী, ধোপাডাঙ্গা, রামজীবন শান্তিরাম, সর্বানন্দ, সোনারায়। গাজীপুরের কালীগঞ্জ : বাহাদুরসাদী, বক্তারপুর, জামালপুর, জাঙ্গালীয়া, মোক্তারপুর, নাগরী, তুমুলিয়া। গোপালগঞ্জের কোটালীপাড়া : আমতলী, বান্ধাবাড়ী, ঘাঘর, হিরণ, কালাবাড়ী, কান্দি, কুশলা, পিঞ্জুরী, রাধাগঞ্জ, রামশীল, সাদুল্লাপুর, শুয়াগ্রাম। গোপালগঞ্জ সদর : বোড়াশী, বৌলতলী, চন্দ্রদিঘলিয়া, দুর্গাপুর, গোবরা, গোপীনাথপুর, হরিদাসপুর, জালালাবাদ, কাঞ্জুলিয়া, করপাড়া, কাঠি, লতিফপুর, মাঝিগাতি, নিজরা, পাইককান্দি, রঘুনাথপুর, সাহাপুর, সাতপাড়, সুকতাইল, উলপুর, উরফি। চট্টগ্রামের সন্দ্বীপ : সারিকাইত, মগধরা, মাইটভাঙ্গা, মুছাপুর, আজিমপুর, রহমতপুর, হারামিয়া, বাউরিয়া, আমানউল্যা, গাছুয়া, সন্তোষপুর, হরিশপুর। মিরেরসরাই : ২নং হিঙ্গুলী, ৩নং জোরারগঞ্জ, ৪নং ধুম, ৫নং ওসমানপুর, ৬নং ইছাখালী, ৭নং কাটাছরা, ৮নং দুর্গাপুর, ৯নং মীরসরাই, ১৬নং সাহেরখালী। সীতাকুণ্ড : ১নং সৈয়দপুর, ২নং বারইয়াঢালা, ৪নং মুরাদপুর, ৫নং বাড়বকুণ্ড, ৬নং বাঁশবাড়িয়া, ৭নং কুমিরা, ৮নং সোনাইছড়ি, ৯নং ভাটিয়ারী, ১০নং সলিমপুর। চুয়াডাংগার চুয়াডাংগা সদর : আলোকদিয়া, বেগমপুর, কুতুবপুর, মোমিনপুর, পদ্মবিলা, শংকরচন্দ্র, তিতুদহ। চাঁদপুরের হাইমচর : আলগী দুর্গাপুর (দ:), আলগী দুর্গাপুর (উ:), চরভৈরবী, হাইমচর, গাজীপুর, নীলকমল। চাঁদপুর (সঃ) আশিকাঠি, কল্যাণপুর, বাগদি, বিষ্ণুপুর, চান্দ্রা, হানারচর, ইব্রাহীমপুর, মৈশাদী, রাজরাজেশ্বর, শাহমাহমুদপুর, রামপুর, লক্ষ্মীপুর মডেল, তরপুরচন্ডী। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর : আলীনগর, বাঙ্গাবাড়ী, বোয়ালিয়া, চৌডালা, গোমস্তাপুর, পার্বতীপুর, রাধানগর, রহনপুর। জামালপুরের জামালপুর সদর : বাঁশচড়া, ঘোড়াধাপ, দিগপাইত, ইটাইল, কেন্দুয়া, লক্ষ্মীরচর, মেস্টা, নরুন্দি, রানাগাছা, রশিদপুর, শাহবাজপুর, শরিফপুর, শ্রীপুর, তিতপল্লা, তুলসীরচর। মেলান্দহ : আদ্রা, চরবানীপাকুরিযা, দুরমুঠ, ফুলকোচা, ঘোষেরপাড়া, ঝাউগড়া, কুলিয়া, মাহমুদপুর, নাংলা, নয়ানগর, শ্যামপুর। জয়পুরহাটের জয়পুরহাট সদর : আমদই, বম্বু, ভাদসা, চকবরকত, ধলাহার, দোগাছী, জামালপুর, মোহাম্মদাবাদ, পরাণপৈল। ঝিনাইদহের মহেশপুর : আজমপুর, বাঁশবাড়িয়া, ফতেপুর, যাদবপুর, কাজিরবিড়, মান্দারবাড়িয়া, নাটিমা, নেপা, পান্তাপাড়া, শ্যামকুর, এসবিকে, স্বরূপপুর। যশোরের যশোহর সদর : আরবপুর, বসুন্দীয়া, চাঁচড়া, চূড়ামনকাঠি, দেয়াড়া, ফতেপুর, হৈবতপুর, ইছালী, কাশিমপুর, কচুয়া, লেবুতলা, নরেন্দ্রপুর, নওয়াপাড়া, রামনগর, উপশহর। টাঙ্গাইলের ভুয়াপুর : অর্জুনা, ফলদা, গাবসারা, গোবিন্দাসী, নিকরাইল, অলোয়া। গোপালপুর : আলমনগর, ধোপাকান্দি, হাদিরা, হেমনগর, ঝাওয়াইল, মির্জাপুর, নগদা শিমলা। ঠাকুরগাঁওয়ের হরিপুর : আমগাঁও, বকুয়া, ভাতুরিয়া, ডাঙ্গীপাড়া, গেদুড়া, হরিপুর। রানীশংকৈল : বাচোর ধর্মগড়, হোসেনগাঁও, কাশিপুর, লেহেম্বা, নন্দুয়ার, নেকমরদ, রাতোর। ঢাকার কেরানীগঞ্জ : হযরতপুর, কলাতিয়া, কালিন্দী, রুহিতপুর, তাঁরানগর, জিনজিরা, আগানগর, বাস্তা, কোন্ডা, শুভাঢ্যা, তেঘরিয়া। দিনাজপুরের নবাবগঞ্জ : ভাদুরিয়া, বিনোদনগর, দাউদপুর, গোলাপগঞ্জ, জয়পুর, কুশদহ, মাহমুদপুর, পুটিমারা, শালখুরিয়া। ফুলবাড়ী : আলাদিপুর, বেতদীঘি, দৌলতপুর, এলুয়াড়ী, কাজিহাল, খয়েরবাড়ী, শিবনগর। বিরামপুর : মুকুন্দপুর, দিওড়, জোতবানী, কাটলা, খানপুর, বিনাইল, পলিপ্রয়াগপুর। বোচাগঞ্জ : আটগাঁও, ছাতইল, ঈশানিয়া, মুর্শিদহাট, নাফানগর, রণগাঁও। কাহারোল : ডাবোর, মুকুন্দপুর, রামচন্দ্রপুর, রসুলপুর, সুন্দরপুর, তারগাঁও। নওগাঁয়ের ধামইরহাট : আগ্রাদ্বিগুণ, আলমপুর, আড়ানগর, ধামরাইরহাট, ইসবপুর, জাহানপুর, খেলনা, উমার। পতিœতলা : আকবরপুর, আমাইড়, দিবর, ঘোষনগর, কৃষ্ণপুর, মাটিন্দর, নজিপুর, নির্মইল, পাটিচরা, পত্নিতরা, শিহাড়া। নাটোরের লালপুর : আড়বাব, বিলমারিয়া, চংধুপইল, দুয়ারিয়া, দুড়দুড়িয়া, অর্জুনপুর বরমহাটি, ঈশ্বরদী, কদমচিলান, লালুর, ওয়ালিয়া। বাগাতিপাড়া : পাঁকা। নীলফামারীর নীলফামারী সদর : চওড়াবড়গাছা, গোড়গ্রাম, খোকশাবাড়ী, পঞ্চপুকুর, পলাশবাড়ী, লক্ষ্মীচাপ, টুপামারী। নেত্রকোনার মদন : ফতেপুর, গোবিন্দশ্রী, কাইটাল, মদন, মাঘান, নায়েকপুর, তিয়াশ্রী, চাঁদগাঁও। আটপাড়া : বানিয়াজান, দুওজ, লনেশ্বর, স্বরমুশিয়া, সুখারী, সোনাই, তেলিগাতী। নোয়াখালীর কোম্পানীগঞ্জ : চরএলাহী, চরফকিরা, চরহাজারী, চরকাকরা, চরপার্বতী, মুছাপুর, রামপুর, সিরাজপুর। কবিরহাট : ধানশালিক, ধানসিড়ি, বাটইয়া, চাপরাশীরহাট, ঘোষবাগ, নরোত্তমপুর, সুন্দলপুর। নরসিংদীর শিবপুর : আয়ুবপুর, বাঘাব, দুলালপুর, ঘোশর, জয়নগর, পুটিয়া, সাধারচর। বেলাবো : আমলাব, বাজনব, চরউজিলাব, বেলাব, বিন্নাবাইদ, নারায়ণপুর, পাটুলি, সল্লাবাদ। পাবনার ফরিদপুর : বনওয়ারীনগর, বুলাহিড়ীবাড়ী (বিএলবাড়ী), ডেমরা, ফরিদপুর, হাদল, পুংগলী। ভাংগুড়া : অষ্টমণিষা, দিলপাশার, খানমরিচ, পারভাংগুড়া। পঞ্চগড়ের বোদা : বড়শশী, বেংহারী বনগ্রাম, বোদা, চন্দনবাড়ী, ঝলইশালশিরী, কাজলদিঘী কালিয়াগঞ্জ, ময়দানদিঘী, মাড়েয়া বামনহাট, পাচপীর, সাকোয়া। পটুয়াখালীর পটুয়াখালী সদর : বড় বিঘাই। ফেনীর পরশুরাম : চিথিলা, বক্সমাহমুদ, মির্জানগর। ফুলগাজী : আমজাদহাট, দরবারপুর, ফুলগাজী, জি,এম,হাট, মুন্সিরহাট, আনন্দপুর। ফরিদপুরের আলফাডাঙ্গা : আলফাডাঙ্গা সদর, বানা, বুড়াউচ, গোপালপুর, পাচুড়িয়া, টগরবন্দ। বগুড়ার সোনাতলা : দিকদাউর, জোড়গাছা, মধুপুর, সোনাতলা, পাকুলিয়া, তেকানীচকাইনগড়। শিবগঞ্জ : আটমূল, বিহার, বুড়িগঞ্জ, দেওলী, কিচক ময়দানহাটা মাজিহট্ট মোকামতলা, পীরব, রায়নগর, সৈয়দপুর, শিবগঞ্জ। বি-বাড়িয়ার নবীনগর : ইব্রাহিমপুর, কাইতলা (দঃ), লাউরফতেপুর, নবীনগর (পূঃ), সাতমোড়া, শ্রীরামপুর, রছুল্লাবাদ, বীরগাঁও, বিটঘর (টিয়ারা), বিদ্যাকুট, নাটঘর। ভোলার চরফ্যাশান : আমিনাবাদ, নুরাবাদ, আবুবকরপুর, আব্দুল্লাহপুর, ওসমানগঞ্জ। মনপুরা : সাকুচিয়া (উঃ), সাকুচিয়া (দঃ)। ভোলা সদর : ইলিশা, কাচিয়া, রাজাপুর। মাগুরার মাগুরা সদর : আঠারখাদা, বেরইল পলিতা, বগিয়া, চাউলিয়া, গোপালগ্রাম, হাজীপুর, হাজরাপুর, জগদল, কছুন্দি, কুচিয়ামোড়া, মঘী, রাঘবদাউড়, শত্র“জিৎপুর। মাদারীপুরের মাদারীপুর সদর : বাহাদুরপুর, ছিলারচর, ধুরাইল, কলিকাপুর, খোয়াজপুর, পাঁচখোলা, রাস্তি, শিরখারা, দুধখালী, ঘটমাঝি, ঝাউদী, কেন্দুয়া, কুনিয়া, মুস্তফাপুর, পেয়ারপুর। মানিকগঞ্জের হরিরামপুর : আজিমনগর, বাল্লা, বলড়া, বয়ড়া, চালা, ধুলসুড়া, গালা, গোপীনাথপুর, হারুকান্দি, কাঞ্চনপুর, রামকৃষ্ণপুর, সুতালড়ী। মানিকগঞ্জের দৌলতপুর : বাচামারা, বাঘুটিয়া, চকমিরপুর, চরকাটারী, ধামশ্বর, জীয়নপুর, কলিয়া, খলশী। মেহেরপুরের মুজিবনগর : দারিয়াপুর, মহাজনপুর, বগোয়ান, মোনাখালী। মৌলভীবাজারের বড়লেখা : বড়লেখা, বর্ণি, দক্ষিণশাহবাজপুর, দক্ষিণভাগ (দক্ষিণ), গাসেরবাজার, নিজবাহাদুরপুর, সুজানগর, দক্ষিণভাগ (উত্তর), উত্তর শাহবাজপুর, তালিমপুর। জুড়ী : গোয়ালবাড়ী, সাগরনাল, পূর্বজুরী, জায়ফরনগর, পশ্চিমজুড়ী। মুন্সিগঞ্জের সিরাজদিখান : চিত্রকোর্ট, কেয়াইন, রাজনগর, শেখরনগর। শ্রীনগর : আটপাড়া, বাড়ৈখালী, বীড়তারা, হাসাড়া, ষোলঘর, বঘড়া, ভাগ্যকুল, কোলাপাড়া, কুকুটিয়া, পাটাভোগ, রাঢ়ীখাল, শ্রীনগর, শ্যামসিদ্ধি, তন্তর। ময়মনসিংহ তারাকান্দা : বালিখাঁ, বানিহালা, বিসকা, গালাগাঁও, ঢাকুয়া, কাকনী, কামারগাঁও, কামারিয়া, রামপুর, তারাকান্দা। গৌরীপুর : অচিন্তপুর, ভাংনামারী, বোকাইনগর, ডৌহাখলা, গৌরীপুর, ময়লাকান্দি, মাওহা, রামগোপালপুর, সহনাটি, সিধলা। রংপুরের পীরগঞ্জ : বড়দরগাহ, ভেন্ডাবাড়ী, চৈত্রকোল, কুমেদপুর, মদনখালী, টুকুরিয়া, চতরা, কাবিলপুর, মিঠিপুর, পাঁচগাছিয়া, শ্যানেরহাট। লালমনিরহাটের পাটগ্রাম : বাউরা, দহগ্রাম, জগতবেড়, জোংড়া, কুচলীবাড়ী, পাটগ্রাম, শ্রীরামপুর, বুড়িমারী। হাতীবান্ধা : বড়খাতা, ভেলাগুড়ি, ডাউয়াবাড়ী, গড্ডিমারী, গোতামারী, নওদাবাস, পাটিকাপাড়া, সিংগিমারী, সিন্দুর্ণা, টংভাঙ্গা, সানিয়াজান, ফকিরপাড়া। শেরপুরের শ্রীবরদি : সিংগাবরুনা, শ্রীবরদি, কুড়িকাহনীয়া, গড়জরিপা, খরিয়াকাজীরচর, কাকিলাকুড়া। শেরপুর সদর : বেতমারী। নকলা : গণপদ্দি, নকলা, উরফা, গৌড়দ্বার, বানেশ্বরদী, পাঠাকাটা, টালকি, চরঅষ্টধর, চন্দ্রকোনা। সিরাজগঞ্জের সিরাজগঞ্জ সদর : বাগবাটি, বহুলী, কালিয়াহরিপুর, কাওয়াকোলা, খোকশাবাড়ী, মেসরা, রতনকান্দি, সয়দাবাদ, শিয়ালকোল, ছোনগাছা। সিলেটের গোয়াইনঘাট : রুস্তমপুর, পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, আলীরগাঁও, ফতেপুর, নন্দিরগাঁও, তোয়াকুল। কোম্পানীগঞ্জ : পশ্চিম ইসলামপুর, পূর্ব ইসলামপুর, তেলিখাল, ইছাকলস, উত্তর রণিখাই, দক্ষিণ রণিখাই।
সুনামগঞ্জের ছাতক : ছাতক, চরমহল্লা, ইসলামপুর, কলারুকা, নোয়ারই, খুরম (উ:) ভাতগাঁও, দোলারবাজার, খুরম (দক্ষিণ) জাউয়াবাজার, সৈদেরগাঁও, ছৈলাআফজালাবাদ, সিংচাপইড়। হবিগঞ্জের আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জ, বদলপুর, জলসুখা, কাকাইলছিও, শিবপাশা।

No comments:

Post a Comment