Friday, February 19, 2016

মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ১৬ থানায় এমপি লতিফের জিডি

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নগরীর ১৬ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) এমএ লতিফ এমপি। প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকি দেয়ার অভিযোগে জীবনের নিরাপত্তা চেয়ে এমএ লতিফ এমপি বৃহস্পতিবার বিকালে ১৬ থানায় ই-মেইলে জিডি পাঠান। এসব জিডিতে এমএ লতিফের স্বাক্ষর রয়েছে। জিডি দায়ের করার কথা স্বীকার করে পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, জিডির কপি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে।
থানায় পাঠানো জিডিতে এমএ লতিফ উল্লেখ করেন, ‘১৫ ফেব্রুয়ারি নগরীর লালদিঘি ময়দানে নাগরিক মঞ্চ আয়োজিত এক সমাবেশে এবিএম মহিউদ্দিন চৌধুরী তাকে অবাঞ্ছিত ঘোষণা করে চলাফেরায় সতর্ক করেন। মহিউদ্দিন এও বলেন, যুব সমাজ কিংবা ব্যক্তিবিশেষ আমাকে আক্রমণ করতে পারে। এতে আমার মৃত্যুও হতে পারে। আমার মৃত্যুর জন্য তাকে অর্থাৎ মহিউদ্দিন চৌধুরীকে আসামি করার জন্যও তিনি ঘোষণা দেন। মহিউদ্দিন চৌধুরী ও তার অনুসারীদের প্রকাশ্য হুমকির কারণে আমি জীবননাশের আশংকা করছি।’
জিডিতে তিনি আরও বলেন, ‘আমাকে প্রতিরোধসহ হত্যার নির্দেশনা দিয়ে এবিএম মহিউদ্দিন চৌধুরী তার অনুসারীদের আমার পেছনে লেলিয়ে দিয়েছেন। হত্যার দায়দায়িত্ব নিজের কাঁধে নেয়ার আশ্বাস দিয়ে আমার জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছেন। মহিউদ্দিন চৌধুরী এবং তার অনুসারীদের অব্যাহত হুমকিতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীন বোধ করছি।

No comments:

Post a Comment