ঢাকা
মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি
ইউনিটকে দেশের প্রথম বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উন্নীত করা
হচ্ছে। এই ইনস্টিটিউটের নাম হবে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক
সার্জারি ইনস্টিটিউট। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত
ব্রিফিংয়ে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এসময় ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. সামন্ত
লাল সেনও উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে
এই ইনস্টিটিউট করব। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে কিছু করতে গেলে
বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতি নিতে হয়। আমরা সেভাবেই অগ্রসর হচ্ছি। আশা করছি,
আমরা সম্মতি পাব। স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
কাছে চানখাঁরপুলে বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন জমিতে এই ইনস্টিটিউট
নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা যাচ্ছে।
তিনি আরো জানান, গত ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির
(একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন দেয়া হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment