Monday, February 1, 2016

জাতিসংঘের হস্তক্ষেপে মুক্ত ‘গুপ্তচর’ শকুন

ইসরায়েলের ‘গুপ্তচর’ সন্দেহে লেবাননের গ্রামবাসীর কাছে ধরা পড়েছিল বিশালদেহী একটি শকুন। জাতিসংঘের শান্তিকর্মীদের হস্তক্ষেপে পরে সেটিকে উদ্ধার করে ইসরায়েলে ফেরত পাঠানো হয়েছে। খবর বিবিসির।
ইসরায়েল সীমান্ত-সংলগ্ন লেবাননের বিনত্ জেবিল গ্রামের বাসিন্দারা গত মঙ্গলবার শকুনটিকে ধরে ফেলেন। এটির লেজে অবস্থান শনাক্তের যন্ত্র এবং এক পায়ে একটি ধাতব রিং পরানো ছিল। রিংয়ের গায়ে খোদাই করে লেখা ছিল, ‘তেল আবিব ইউনিভ ইসরায়েল’। এটা দেখে গ্রামবাসীর ধারণা হয়, শকুনটিকে গুপ্তচরের কাজে ব্যবহার করার জন্য ইসরায়েল থেকে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে ইসরায়েল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে। পরে জাতিসংঘের শান্তিকর্মীদের মধ্যস্থতায় ইসরায়েলের কর্মকর্তারা গ্রামবাসীকে বোঝাতে সক্ষম হন গুপ্তচরবৃত্তি নয় বরং গবেষণার জন্য এটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। পরে গ্রামবাসী শকুনটিকে ইসরায়েলের কাছে হস্তান্তর করেন।

No comments:

Post a Comment