সড়ক
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছন, বিএনপি নির্বাচনে
অংশগ্রহণের আগেই হেরে যায়। তার অভিযোগ, তারা (বিএনপি) আন্দোলনে ব্যর্থ হয়ে
নালিশী রাজনীতির ওপর গুরুত্ব দিচ্ছে।
বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর সালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুটওভারব্রীজ উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, জয়দেবপুর থকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি রোড প্রজেক্টটি কনসালটেন্সি ফার্মের কারণে আটকে ছিল। সে জটিলতার নিরসন হয়েছে। আগামী এপ্রিল মাসে ফিজিক্যালি কনস্ট্রাকশন শুরু হবে।
তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফোর লেনের কাজ সামান্য কিছু বাকি আছে। মে মাস নাগাদ এ মহাসড়কের ফোর লেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, সওজের তত্ববধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি.কে.এম নাহীন রেজাসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী গাজীপুরে চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর ট্রাক স্ট্যান্ড সরিয়ে নেয়ার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি মেয়রকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

No comments:
Post a Comment