ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান
ও আওয়ামী লীগ নেতা একরামুল হক একরাম হত্যা মামলাটি ৬ মাসের মধ্যে
নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি
সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ
আদেশ দেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা,
বিচারপতি সৈয়দ মাহমদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এই হত্যা
মামলার এক আসামির জামিন আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেয়া হলো। আদেশে বলা
হয়েছে, আদালতের এ আদেশের কপি পাওয়ার ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট দ্রুত বিচার
ট্রাইব্যুনালকে বিচারকাজ নিষ্পত্তি করতে হবে। উল্লেখ্য, ২০১৪ সালের ২ মে
ফেনী শহরের একাডেমি এলাকায় উপজেলা চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি
করে ও তার বহনকারী গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment