শিশু
শাহাদত হোসেন সৌরভকে (১২) গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামি গাইবান্ধা-১
(সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের
অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ পঞ্চম দফায় বাড়িয়েছেন আদালত। গাইবান্ধা
আমলী আদালতের (সুন্দরগঞ্জ) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.
মনিরুজ্জামান শিকদার বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ আদেশ দেন। এর আগে গত
১৭ জানুয়ারি একই আদালতের তৎকালীন বিচারক মো. মইনুল হাসান ইউসুফ ১৭
ফেব্রুয়ারি পর্যন্ত চতুর্থ দফায় তার অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি
করেছিলেন। গাইবান্ধা আদালতের সিএসআই মো. আব্দুল মজিদ জানান, এমপি লিটন
বুধবার দুপুর স্বশরীরে আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। শুনানি
শেষে বিচারক মামলার জামিনের সময় বৃদ্ধি করেন।
এমপি লিটনের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু জানান, এমপি লিটনের স্থায়ী জামিন চেয়ে সুন্দরগঞ্জ আমলী আদালতে পঞ্চম দফায় আবেদন করা হয়। কিন্তু বিচারক স্থায়ী জামিন নামঞ্জুর করে জামিনের সময় বাড়ান। উল্লেখ্য, সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় গত বছরের ২ অক্টোবর এমপি লিটনের পিস্তলের গুলিতে আহত হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদত হোসেন সৌরভ (১২)। এ ঘটনায় সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে তাকে ঢাকার উত্তরা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। গত ১৫ অক্টোবর থেকে তিনি গাইবান্ধা জেলা কারাগারে ২৪ দিন কারাভোগ করেন।

No comments:
Post a Comment