Wednesday, February 10, 2016

শাহজালালে যাত্রীর পেটে ৯ স্বর্ণের বার!

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোমান তালুকদার (৩৫) নামে এক যাত্রীর পেট থেকে নয়টি স্বর্ণের বার পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক রোমানের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বলে জানা গেছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের মহাপরিচালক মঈনুল খান জানান, সন্ধ্যায় কুয়ালালামপুর থেকে একটি ফ্ল্যাইট (বিজি-০১৮৭) ঢাকায় আসে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ফ্ল্যাইটের যাত্রী রোমানকে আটক করা হয়। প্রথমে স্ক্যানিং করে ও পরে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়। এসময় রোমানের পেটে মেটালের অস্তিত্ব রয়েছে বলে জানা যায়। পরে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে রোমানের পেটের এক্সরে করলে স্বর্ণের বিষয়টি নিশ্চত হওয়া যায়। রোমানকে সাধারণ পদ্ধতিতে (পায়ু পথে) পেট থেকে বের করার জন্য উৎসাহিত করা হচ্ছে। না হলে চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে স্বর্ণগুলো বের করা হবে বলে জানান মহাপরিচালক মঈনুল খান। জিজ্ঞাসাবাদে আটক যাত্রী রোমান জানিয়েছেন, তার পেটে ৯টি স্বর্ণের বার রয়েছে। যার ওজন প্রায় এক কেজি।

No comments:

Post a Comment