কমিটির
কার্যক্রম স্থগিতের একঘণ্টার মধ্যেই আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার গভীর রাতে শাখা সভাপতি ও সাধারণ
সম্পাদকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। গত বছরের ২০ জুলাই কমিটি গঠনের পর
সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারীরা এ নিয়ে
চতুর্থবার সংঘর্ষে জড়াল। এতে সোহরাওয়ার্দী হলের অন্তত চারটি কক্ষে ভাংচুর
চালানো হয়েছে বলে হাটহাজারী থানার ওসি মো. সালাহউদ্দিন জানান। তিনি বলেন,
সংঘর্ষের মধ্যে হলের ১১১ থেকে ১১৪ নম্বর কক্ষে ভাঙচুর করা হয়। খবর পেয়ে
পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ আহত হয়েছে কি না সে
বিষয়ে কিছু জানা যায়নি। কাউকে আটকেরও খবর নেই।
এর আগে আধিপত্য বিস্তারের চেষ্টায় সোমবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়, তাতে অন্তত ছয়জন আহত হন। যাদের মধ্যে তিনজন এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার জেরে মঙ্গলবার মধ্যরাতে দুই সদস্য বিশিষ্ট কমিটি স্থগিত করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। চবি ছাত্রলীগে একের পর এক সংঘর্ষের জের ধরে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে কমিটি স্থগিত করা হয়।
পাশাপাশি চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনকে কেন বহিষ্কার করা হবে না তা তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানের জন্য নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসাইন। তিনি বলেন, গত তিন দিন ধরে মারামারি করছে। কোনো নির্দেশনা দিয়েও ফল আসছে না। যার কারণে বাধ্য হয়ে স্থগিত করলাম। একইসঙ্গে তাদের তিনদিনের মধ্যে 'কেন স্থায়ী বহিস্কার করা হবে না' মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের সহযোগী এই সংগঠনের কার্যক্রম গত কয়েক বছর ধরেই শাটল ট্রেনের বগিভিত্তিক আধা ডজন ‘গ্রুপে’র দলাদলিতে বিপর্যস্ত। ‘সিক্সটি নাইন’ নামের বগিভিত্তিক একটি গ্রুপ সভাপতি টিপুর অনুসারী হিসেবে পরিচিত। আর সাধারণ সম্পাদক সুজনের সমর্থকদের গ্রুপের নাম ‘বিজয়’।
ছাত্রলীগের চবি শাখার সভাপতি আলমগীর টিপু চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

No comments:
Post a Comment