Wednesday, February 10, 2016

বাংলাদেশের চতুর্থ স্বর্ণ শুটিংয়ে

চলতি দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে চতুর্থ স্বর্ণপদকের গৌরব কুড়ালো বাংলাদেশ । এবার সোনালী সাফল্য এলো শুটিংয়ে। ভারতের গৌহাটিতে বুধবার পুরুষ ৫০ মিটার ফ্রি পিস্তল ইভেন্টে স্বর্ণপদক কুড়ান বাংলাদেশের শাকিল আহমেদ। শাকিলের স্কোর ১৮৭.৬০। এতে তিনি পেছনে ফেলেন ভারতীয় প্রতিযোগী ওম প্রকাশকে। ১৮৭.৩০ স্কোর নিয়ে রৌপ্যপদক জেতেন ভারতের এ শুটার। ব্রোঞ্জপদক পান পাকিস্তানের কলিমুল্লাহ খান। কলিমুল্লাহর স্কোর ১৬৫.৯০। চলতি এসএ গেমসে বাংলাদেশের এটি চতুর্থ স্বর্ণপদক। এর আগে ভারোত্তলনে বাংলাদেশকে স্বর্ণপদক এনে দেন মাবিয়া আক্তার সীমান্ত। আর জোড়া স্বর্ণ পদকের গৌরব কুড়ান বাংলাদেশের সাঁতার তারকা মাহফুজা খাতুন শিলা।

No comments:

Post a Comment