Thursday, February 11, 2016

৭০ বছর পর বিচারের মুখোমুখি নাৎসি রক্ষী

গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ৭০ বছর পর সাবেক এক নাৎসি রক্ষীর বিচার শুরু করছে জার্মানি। অভিযুক্ত ওই নাৎসি রক্ষীর নাম রেইনহোল্ড হ্যানিং। তার বয়স ৯৪ বছর। তার বিরুদ্ধে অভিযোগ- নাৎসি আমলে আউশউইৎস্‌ ক্যাম্পে ১ লাখ ৭০ হাজার মানুষকে হত্যা করেছেন তিনি। অভিযোগ রয়েছে ওই ক্যাম্পটিতে অন্তত ১১ লাখ মানুষকে হত্যা করা হয়েছে। এদের বেশিরভাগই ছিল ইহুদি। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অভিযোগ, পোল্যান্ড থেকে বন্দীদের নিয়ে আসার পর মি. হ্যানিং তাদের গ্রহণ করে গ্যাস চেম্বারে নিয়ে যেতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বলেও জানিয়েছেন আইনজীবীরা।  এদিকে নাৎসি ক্যাম্পে রক্ষী হিসাবে দায়িত্ব পালনের কথা স্বীকার করেছেন মি. হ্যানিং। তবে গণহত্যায় জড়িত ছিলেন না বলে দাবি করেছেন তিনি। একই ধরণের অভিযোগে আরো তিনজন সাবেক নাৎসি রক্ষীর বিচার হবে। তাদের দুইজন পুরুষ ও একজন নারী।
 সূত্র: বিবিসি বাংলা

No comments:

Post a Comment