শিক্ষকদের
প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের
জনগণের শ্রদ্ধা ও আস্থা অর্জন করতে হবে। নতুন প্রজন্মকে গড়ে তুলতে নিবেদিত
হয়ে কাজ করতে হবে। তাহলে শিক্ষার্থীরাই আপনাকে সম্মানিত করবে। শনিবার
চাঁদপুরের কচুয়া উপজেলার হাসিমপুর ড. মনসুর উদ্দীন মহিলা কলেজের একাদশ
শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, শিক্ষকদের চেষ্টায় মেয়েরা এগিয়ে যাবে। প্রাথমিক স্তরে ছেলে ও মেয়েদের সমতা অর্জন করতে হবে। বাংলাদেশেই নির্ধারিত সময়ের তিন বছর আগে শুধু প্রাথমিক নয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমতা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের প্রাথমিকে এখন ৫১জন মেয়ে, মাধ্যমিকে ৫৩জন মেয়ে। তাতে দেখা যাচ্ছে মেয়েরা এগিয়ে যাচ্ছে।
কলেজের প্রতিষ্ঠাতা রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, জেলা পুলিশ সুপার শামসুন্নাহার ও কলেজ অধ্যক্ষ তাপস কুমার দত্ত।

No comments:
Post a Comment