Thursday, February 18, 2016

জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে সমন

প্রধান বিচারপতিকে নিয়ে উপসম্পাদকীয় প্রকাশ করায় মৌলভীবাজারে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকউল্লাহ খান মাসুদ এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে মানহানির মামলায় সমন জারি করেছেন আদালত। বৃহস্পতিবার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাহাউদ্দিন কাজী এ সমন জারি করেন। বিচারক জনকণ্ঠ সম্পাদক ও নির্বাহী সম্পাদককে ১৬ মার্চ আদালতে সশরীরে হাজির হতে বলেছেন। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে অ্যাডভোকেট আব্দুল মুমিত চৌধুরী মামলাটি দায়ের করেন। মামলার আবেদনে বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি জনকণ্ঠ পত্রিকায় উপসম্পাদকীয় পাতায় 'অবসরের পর রায় লেখা, এজেন্ডা খালেদার বাস্তবায়নের দায় এখন নতুন কাঁধে' স্বদেশ রায়ের লেখা এ উপসম্পাদকীয়টি বিভ্রান্তিকর, বিচার বিভাগকে ক্ষতিগ্রস্ত ও জনমনে প্রশ্নবিদ্ধ করে তোলার কুমতলবে প্রকাশ করা হয়েছে। এতে প্রধান বিচারপতির পদমর্যাদা, সুপ্রিম কোর্ট ও সমগ্র বিচার ব্যবস্থার মানহানি করা হয়েছে।

No comments:

Post a Comment