পাকিস্তানকে
আটটি এফ-১৬ যুদ্ধ বিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তে বেজায়
অসন্তুষ্ট ভারত। এমনকি অসন্তোষটা সরাসরি বুঝিয়ে দিতে নয়াদিল্লিতে তলব করা
হয়েছে মার্কিনি রাষ্ট্রদূত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে রীতিমত বিবৃতি জারি করে জানানো হয়েছে ‘‘ওবামা প্রশাসনের পাকিস্তানকে আটটি যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্তে আমরা হতাশ। এই অস্ত্রের জোগান সন্ত্রাস কমাবে বলে যে দাবি মার্কিনি সরকার করছে আমরা সেটা মানি না।’’ শনিবার বিবৃতিতে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নয়াদিল্লির মতে, গত কয়েক বছর সীমান্তের ও পারে পাকিস্তান যে ভাবে সন্ত্রাসবাদকে মদত জুগিয়ে এসেছে তার পর মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তি ধোপে টেকে না।
যদিও ওবামা প্রশাসনের যুক্তি তাদের পাকিস্তানকে যুদ্ধ বিমান বেচার সিদ্ধান্ত উপমহাদেশের মৌলিক সামরিক ভারসাম্য মোটেও নষ্ট করবে না। উল্টে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করবে।

No comments:
Post a Comment