অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,
পোশাক রপ্তানিকারকদের জন্য করপোরেট কর সহনীয় পর্যায়ে আনা হবে। এ কর
বর্তমানে ৩৫ শতাংশ। রোববার দুপুরে সচিবালয়ে ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে অর্থমন্ত্রী তৈরি পোশাক
রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও নিট পোশাক রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ)
প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, '২০১৩-১৪ অর্থবছরে করপোরেট কর ছিল ১০
শতাংশ। ১৪-১৫ অর্থবছরে ৩৫ শতাংশে উন্নীত হয়। ব্যবসায়ীরা ৩৫ শতাংশ কর দিতে
আপত্তি জানিয়েছেন। তাই এ কর কমানোর আশ্বাস দিয়েছি।'
আবদুল মুহিত বলেন, ' কর কমানোর প্রস্তাব নিয়ে আমরা শিগগিরই একটি বৈঠক করব। বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিরা থাকবেন। এতে একটি সুপারিশ করা হবে। পরে মন্ত্রিসভায় তা উত্থাপন করা হবে। ২৯ ফেব্রুয়ারির মধ্যেই তা পার্লামেন্টে উত্থাপন হতে পারে।'
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, 'সরকার আমাদের যে প্রণোদনা দেয়, তা অডিট করা হয়। এতে ব্যবসায়ীরা হয়রানির শিকার হন। তাই অডিট উঠিয়ে দেয়ার আহ্বান জানিয়েছি।'
তবে অডিটের ব্যাপারে অর্থমন্ত্রী কোন আশ্বাস দিতে পারেননি। এসময় দেশের স্বার্থে ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, কারখানার নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের অনেক ব্যয় করতে হচ্ছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে পোশাকের দাম কিছুটা কমেছে।

No comments:
Post a Comment