প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেছেন, ২০১৪ সালে বিএনপি জামায়াতের তান্ডবের সময় এ বাহিনীর
সদস্যরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সে সময়ে অপারেশন ‘রেল রক্ষা’
দায়িত্ব পালন করে এ বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের জানমাল রক্ষায়
গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে। মানুষের জানমাল রক্ষা করা পবিত্র
দায়িত্ব।এসময় তৃণমুল বাহিনী হিসেবে বাংলাদেশ আনসার বাহিনীর গুরুত্ব অপরিসীম
বলে উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম
প্রতিরক্ষা বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা
বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি
একাডেমিতে আনসার বাহিনীর সমাবেশের প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম
গ্রহণ করেন। এসময় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাহিনীর বেশ কিছু সদস্যদের পদক
পরিয়ে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গত পৌরসভা নির্বাচনে আনসার বাহিনীর
সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে আনসার
বাহিনীর সদস্যদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি এ বাহিনীর সদস্যদের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তার সরকারের আমলের বিভিন্ন উন্নয়ন
কর্মকান্ডের বর্ণনা দিতে গিয়ে বলেন, সরকার পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের
হাতে বিনামূল্যে বই তুলে দিয়েছে। দেশের কমিউনিটি ক্লিনিক গুলোতে ৩০ প্রকার
ওষুধ বিনা মূল্যে প্রদান করা হচ্ছে। সারাদেশে ডিজিটাল সেন্টার চালু করা
হয়েছে। পোস্ট অফিসগুলোকে ডিজিটালাইজড করা হচ্ছে। ২০২১ সালের মধ্যে দেশকে
মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে রুপান্তর করার জন্য
কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ আনসারের পদস্থ কর্মকর্তাগণসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী আনসার সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। গাজীপুর জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট ড. সাইফুর রহমান জানান, সমাবেশে প্রাধানমন্ত্রী কুচকাওয়াজে সালাম গ্রহণ ছাড়াও সেবা ও সাহসিকতা ক্যাটাগরিতে ৭৯জনকে বাংলাদেশ আনসার পদক ও রাষ্ট্রপতি আনসার পদক এবং বাংলাদেশ ভিডিপি পদক ও রাষ্ট্রপতি ভিডিপি পদক প্রদান করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সু-সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে পুরো একাডেমিকে বর্ণিল সাজে সুসজ্জিত করা হয়েছে। সারাদেশে ১৮ হাজার ব্যাটালিয়ন আনসার, ৩ লাখ সাধারণ আনসার, তাদের মধ্যে ৪৫ হাজার অঙ্গীভূত এবং ৫৯ লাখ গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য রয়েছে। এবারের কুচকাওয়াজে ৬ শতাধিক আনসার ভিডিপি অংশ নেন। এছাড়াও কুটিরশিল্প প্রদর্শণী, গ্যালারী ডিসপ্লে, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দরবারসহ বিভিন্ন পর্বে আড়াই হাজার আনসার ও ভিডিপি সদস্যরা যোগদান করেন।

No comments:
Post a Comment