![]() |
| রোববার এসএ গেমসের তৃতীয় দিনে ভারোত্তোলনে বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক এনে দিলেন মাবিয়া আক্তার সিমান্ত। একই দিনে সাঁতারে মাহফুজার হাত ধরে এসেছে আরেকটি স্বর্ণ |
রোববার
এসএ গেমসের তৃতীয় দিনটিকে সোনালি রঙে রাঙালেন লাল-সবুজের অ্যাথলেটরা।
ব্রোঞ্জ ও রুপার পর এবার একই দিনে দুটি স্বর্ণ জিতল বাংলাদেশ। একের পর এক
চমক দেখিয়ে যাচ্ছেন লাল-সবুজের ভারোত্তোলকরা। ফুলপতির রুপা এবং মোল্লা
সাবিরা ও মোস্তাইন বিল্লাহর দুই ব্রোঞ্জের পর এবার স্বর্ণপদক জিতলেন মাবিয়া
আক্তার সিমান্ত। রোববার ভারতের গৌহাটির ভোগেশ্বরী ফুকানানি ইনডোর
স্টেডিয়ামে ৬৩ কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচে ৬৭ এবং ক্লিন অ্যান্ড জার্কে ৮২
কেজিসহ ১৪৯ কেজি তুলে স্বর্ণপদক জেতেন তিনি। ১৩৮ কেজি তুলে শ্রীলংকার আয়েশা
বিনোদনী ধর্মসেনা রুপা ও নেপালের জুন মায়া চান্তিয়াল ১২৫ কেজি তুলে
ব্র্রোঞ্জপদক জেতেন। অন্যদিকে একই দিনে দেশকে আরও একটি স্বর্ণপদক এনে
দিয়েছেন সাঁতারু মাহফুজা আক্তার শিলা। মেয়েদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে
এক মিনিট ১৭.৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন তিনি। মাহফুজা পেছনে ফেলেন
পাকিস্তানের লিয়ান্না ক্যাথেরিন (এক মিনিট ১৮.৬ সেকেন্ড) এবং ভারতের চাহাত
অরোরাকে (এক মিনিট ১৮.৮ সেকেন্ড)।
এসএ গেমসে এবারই প্রথম মেয়েদের ভারোত্তোলন সংযুক্ত করা হয়েছে। আর প্রথমবার অংশ নিয়েই সোনা জিতে বাজিমাত করল বাংলাদেশ। দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জিতে উচ্ছ্বসিত মাবিয়া আক্তার সিমান্ত। স্বর্ণ জয়ের পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। পরে জানান, ‘আমার প্রত্যাশা ছিল এসএ গেমসে স্বর্ণ জিতব। দেশের জন্য সম্মান বয়ে আনব। আল্লাহ আমার আশা পূরণ করেছেন। আমি লক্ষ্যে পৌঁছতে পেরেছি। স্বর্ণপদক জিততে পেরে কি যে আনন্দ লাগছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি খুব খুশি দেশের জন্য সম্মান বয়ে আনতে পেরে।’
এসএ গেমসে অংশ নেয়ার আগে গত বছরের অক্টোবরে ভারতের পুনেতে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তোলনে স্বর্ণপদক জিতেছিলেন সিমান্ত। এ আসর থেকে একটি রুপাও পেয়েছিলেন তিনি। এবার দক্ষিণ এশিয়ার সেরা মহিলা ভারোত্তোলকের খেতাব জিতে নিলেন ১৭ বছর বয়সী সিমান্ত।
তার স্বর্ণপদক জয়ের আনন্দ যেন দ্বিগুণ হল সন্ধ্যায় এসে। ডক্টর জাকির হোসেন অ্যাকুয়াটিক কমপ্লেক্সের পুলে ঝড় তুললেন বাংলাদেশের জলকন্যা মাহফুজা। তিনি এসএ গেমসের সাঁতার ডিসিপ্লিনের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেরা হয়ে দেশকে দ্বিতীয় স্বর্ণপদক এনে দেন। শিলা ১ মিনিট ১৭.৯০ সেকেন্ড সময় নিয়ে পাকিস্তানের লিয়ান্না ক্যাথরিন সোয়ানকে পেছনে ফেলেন। ভারতের চাহাত অরোরা পান ব্রোঞ্জপদক। স্বর্ণপদক জয়ের পর শিলা বলেন, ‘আমি খুব খুশি দেশকে স্বর্ণ এনে দিতে পেরে। আমার প্রত্যাশা ছিল এই ইভেন্টে আমিই সেরা হব। আমার পারফরম্যান্সের জন্য কোচ ও কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। আগামীকাল (সোমবার) আমার প্রিয় ইভেন্ট ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে যেন ভালো করতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।’

No comments:
Post a Comment