Tuesday, March 15, 2016

নৈতিক দায় থেকেই পদত্যাগ করেছি -আতিউর রহমান

নৈতিক দায় থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সদ্য পদত্যাগকারী গর্ভনর ড. আতিউর রহমান। তিনি বলেন, আমি বীরের বেশে বের হচ্ছি, আমি পরাজিত নই। মঙ্গলবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে বিশ্বাস করে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব দিয়েছিলেন। তার হাতে আমি পদত্যাগপত্র দিয়েছি। এসময় প্রধানমন্ত্রী কান্না জড়িত কণ্ঠে বলেছেন, এদেশে তো পদত্যাগ হয় না। আপনি পদত্যাগ করে বিরল দৃষ্টান্ত রেখে গেলেন বলে জানান ড. আতিউর।

No comments:

Post a Comment