লিবিয়ার
পশ্চিম উপকূলে চারটি নৌকা থেকে গতকাল শনিবার ৬০০ শরণার্থীকে উদ্ধার করা
হয়েছে বলে জানিয়েছে দেশটি। লিবিয়ার দাবি, শরণার্থীরা বাংলাদেশ ও সাব সাহারা
আফ্রিকার দেশগুলোর নাগরিক। তবে তাঁদের মধ্যে কতজন ‘বাংলাদেশি’ তা জানানো
হয়নি।
লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেমের দাবি, গতকাল দেশটির পশ্চিম উপকূল থেকে যেসব শরণার্থীকে উদ্ধার করা হয় তাঁরা বাংলাদেশ ও সাব সাহারা আফ্রিকার দেশের নাগরিক। তিনি আরও বলেন, গত বুধ ও শুক্রবার এক উদ্ধার অভিযানে ৫৫০ জনেরও বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার একটি নৌকায় আগুন লেগে গেলে ১৭ জন শরণার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। চারজন শরণার্থীর মরদেহও উদ্ধার করা হয়েছে।
এদিকে ইতালির কোস্টগার্ড দাবি করেছে, গতকাল শনিবার সিসিলি প্রণালি থেকে পৃথক চারটি অভিযান চালিয়ে ৯০০ এর বেশি শরণার্থীকে তারা উদ্ধার করেছে। তারা গতকাল সিসিলি প্রণালিতে পৃথক অভিযান চালিয়ে ৩৭৮ জন শরণার্থীকে উদ্ধার করেছে। ইউরোপীয় ইউনিয়ন বর্ডার এজেন্সি ফ্রনটেক্স ১১২ জন এবং ইউরোপীয় ইউনিয়নের ইইউএনএভিএফওআর মিশন বাকি ৪২০ জনকে উদ্ধারের কথা জানিয়েছে।

No comments:
Post a Comment