![]() |
| অতিথিদের সঙ্গে খালেদা জিয়া: ছবি: ফোকাস বাংলা |
বিএনপির
জাতীয় কাউন্সিলে যোগ দিতে আসা চার বিদেশি অতিথি বিএনপির চেয়ারপারসন
খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার বিকেলে গুলশানে
খালেদা জিয়ার বাসায় যান তাঁরা।
বিএনপির কাউন্সিলে আসা চার অতিথি হলেন-ব্রিটিশ পার্লামেন্টের স্বতন্ত্র সাংসদ সায়মন ডেনচুক, ওই দেশের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) আন্তর্জাতিক-বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য ও সাবেক ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ফিল বেনিয়ন এবং যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতা বারবারা মুর ও শিকাগো সিটির কাউন্সিলর অলডারম্যান জো মুর। কাউন্সিলের পরদিন আজ তাঁরা খালেদা জিয়ার সঙ্গে তাঁর বাসায় গিয়ে বৈঠক করেন।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংবাদিক শফিক রেহমান, শিকাগো শাখা বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment