Thursday, March 24, 2016

‘সুপারম্যান’হতে চান করণ

করণ সিং গ্রোভার
সুপারম্যানকে নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে হলিউডের ছবি ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস’। এ মাসেই মুক্তি মিলছে এ ছবির। বলিউডের অভিনেতা করণ সিং গ্রোভার জানিয়েছেন, তিনি ছোটবেলা থেকেই ‘সুপারম্যান’-এর ভক্ত। করণ আরও জানান, ‘সুপারম্যান’ ছবির ভারতীয় সংস্করণ হলে তিনি ‘সুপারম্যান’ চরিত্রে অভিনয় করতে চান।
করণ এ প্রসঙ্গে বলেছেন, ‘“ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান” ছবির মুক্তির কথা শুনেই আমি রোমাঞ্চিত বোধ করছি। আমি আশা করছি, ছবিটির ভারতীয় সংস্করণ হবে। তখন এ ছবির “সুপারম্যান” চরিত্রে আমি অভিনয় করতে চাই।’
‘সুপারম্যান’ প্রসঙ্গে করণ বলেন, ‘আজীবনই আমি সুপারম্যানের ভক্ত।’ তিনি বলেন, যে কেউ সুপারম্যানের সঙ্গে নিজেকে সহজে মেলাতে পারে। কারণ সুপারম্যান সুপার হিরো হয়েই জন্মেছে। আর একজন মানুষ তাঁর মতো করেই অনুভব করতে পারে যে শক্তিটা আসলে ভেতরেই থাকে। করণ সিং গ্রোভার সর্বশেষ অভিনয় করেছেন ‘হেট স্টোরি-তিন’ ছবিতে। এ ছবিতে করণের সঙ্গে আরও আছেন ডেইজি শাহ, শারমান জোশি ও জেরিন খান। ছোটপর্দার ‘কবুল হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে প্রথম আলোচনায় এসেছিলেন করণ সিং গ্রোভার। এরপর হঠাৎই বড়পর্দায় জুটি বাঁধেন ‘বং বিউটি’ বিপাশা বসুর সঙ্গে। বর্তমানে বিপাশা বসুর সঙ্গে প্রেম করছেন এই বলিউডের তারকা।

No comments:

Post a Comment