![]() |
| আমির খান |
‘দঙ্গল’
ছবিতে কুস্তিগিরের ভূমিকায় অভিনয় করছেন আমির খান। এ খবর কম-বেশি সবারই
জানা। ‘দঙ্গল’ ছবির কুস্তিগির চরিত্রটির সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে অমানুষিক
পরিশ্রম করতে হয়েছে বলিউডের এই অভিনেতাকে! অভিনয়ের জন্য ২৫ কেজি ওজন
বাড়িয়েছিলেন মি. ‘পারফেকশনিস্ট’। আর এই ওজন বাড়ানোর কারণেই আলমারিতে রাখা
কাপড়গুলো আর গায়ে হচ্ছে না আমিরের! অযথা পোশাকগুলো আলমারিতে ফেলে না রেখে
বিবেচক আমির সিদ্ধান্ত নিয়েছেন এই পোশাকগুলো তিনি কাউকে দিয়ে দেবেন।
আলমারিতে জমে থাকা কাপড়গুলো সম্প্রতি দাতব্যপ্রতিষ্ঠানে দিয়ে দেওয়ারই
সিদ্ধান্ত নিয়েছেন আমির খান। আমিরের এক মুখপাত্র বলিউডের একটি
সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। এদিকে সবকিছু ঠিক থাকলে এ বছরের
বড়দিনে মুক্তি পাবে নিতীশ তেওয়ারির ‘দঙ্গল’ ছবিটি। তবে আমিরের এবারের মিশন
হচ্ছে বাড়তি ওজনটাকে কমিয়ে আবারও তা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা। আর এ
বছরের জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে গেছে সেই মিশন। জানা গেছে, ২৫ কেজি
কমাতে আমিরের সময় লাগবে মাত্র ২৫ সপ্তাহ। বলিউড হাঙ্গামা।

No comments:
Post a Comment