বিএনপির
ষষ্ঠ জাতীয় কাউন্সিল সামনে রেখে চেয়ারপারসন পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ
করেছেন খালেদা জিয়া। তার নির্বাচনী এজেন্ট রুহুল কবির রিজভী বুধবার বেলা
পৌনে ১১টার দিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ নির্বাচনের
রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এবারের
কাউন্সিলে চেয়ারম্যান (চেয়ারপারসন) ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে
নির্বাচনের এই আয়োজন করেছে বিএনপি। নিয়ম অনুযায়ী, আগ্রহীরা নিজে কিংবা
লিখিতভাবে মনোনীত এজেন্টের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করতে, জমা দিতে বা
প্রত্যাহার করতে পারবেন। ভোট গণনার সময়ও উপস্থিত থাকতে পারবেন। এর আগে
নির্বাচনী এজেন্ট নিয়োগের বিষয়টি জানিয়ে খালেদা জিয়ার স্বাক্ষরিত একটি পত্র
রিটার্নিং অফিসার নজরুল ইসলাম খানের হাতে দেন রিজভী। সহকারী রিটার্নিং
অফিসার আবদুল মান্নানও এ সময় উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম খান সাংবাদিকদের
বলেন, দলের চেয়ারপারসন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বেগম খালেদা জিয়া তার
এজেন্ট হিসেবে রুহুল কবির রিজভীকে মনোনীত করেছেন। রিজভী আমাদের কাছ থেকে
খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment