Monday, March 28, 2016

সোশ্যাল ইসলামী ব্যাংকের জামালপুর শাখা উদ্বোধন

জামালপুর সদরে সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ১১২তম শাখা উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম ও ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. শফিকুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুর রহমান, ব্যাংকের পরিচালক মো. আব্দুর রাজ্জাক ও মো. আবুল বাশার ভূঁইয়া।

No comments:

Post a Comment