পাকিস্তানের
রাজধানী ইসলামাবাদে মুমতাজ কাদরির সমর্থনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা গতকাল
বুধবার জানিয়েছেন, কয়েক দিন ধরে চলমান অবস্থান কর্মসূচি তাঁরা প্রত্যাহার
করবেন না। এ জন্য তাঁরা মৃত্যুবরণ করতেও রাজি। নিরাপত্তারক্ষী বাহিনী
বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার জন্য যখন প্রস্তুত, তখন বিক্ষোভকারীরা এ কথা
জানালেন। মুমতাজ কাদরির সমর্থনে কয়েক হাজার লোক রোববার ইসলামাবাদে জড়ো হয়।
প্রধান সরকারি ভবনের বাইরে অবস্থান কর্মসূচি গড়ে তোলার আগে নিরাপত্তা
বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সরকার বিক্ষোভকারীদের মঙ্গলবারের মধ্যে
কর্মসূচি প্রত্যাহারের জন্য হুঁশিয়ারি দিয়েছিল। ব্লাসফেমি আইনের বিরোধিতা
করায় পাঞ্জাবের উদারপন্থী গভর্নরকে হত্যা করার দায়ে গত ফেব্রুয়ারির শেষের
দিকে মুমতাজ কাদরির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment