গাজীপুর
সিটির সাময়িক বরখাস্ত হওয়া মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক
এম এ মান্নান জামিনে মুক্তি পেয়েছেন। তিনি টানা এক বছরেরও বেশি সময় ধরে
নাশকতাসহ নানা অভিযোগের মামলায় কারাগারে বন্দি ছিলেন। গাজীপুর সদর উপজেলা
বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহম্মেদ জানান, তিনি আজ মঙ্গলবার সকালে
কাশিমপুর কারাগারের অধীনে চিকিৎসাধীন অবস্থায় থাকা ঢাকার বারডেম হাসপাতাল
থেকে মুক্ত হন। এ সময় হাসপাতাল গেটে বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির
খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহম্মেদ, ছাত্রদলের
কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মনির হোসেন, সাবেক ছাত্রনেতা আতাউর রহমান,
স্বেচ্ছাসেবক দল নেতা হাসিবুর রহমান মুন্না, যুবদল নেতা শওকত হোসেন বাবু,
যুবদল নেতা সবদুল সরকারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গত বছর ৪
ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রলবোমা হামলার মামলায় ১১
ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার
হন। পরে এক বছরের ও বেশি সময় ধরে নাশকতাসহ প্রায় দুই ডজন মামলায় তিনি
কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। কারাগারে বন্দি অবস্থায় নানা জটিল রোগে
খুবই অসুস্থ হয়ে পড়ায় গত কয়েক মাস ধরে তিনি কাশিমপুর কারাগারের পার্ট-১ এর
অধীনে ছিলেন ঢাকার বারডেম হাসপাতালে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment