ইন্টারপোলের
রেকর্ড থেকে বাদ দেয়া হয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের
নাম। লন্ডনে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান
বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বিকেলে লন্ডনে এক সংবাদ সম্মেলনের
মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ২১শে আগস্ট গ্রেনেড মামলায় অভিযুক্ত
হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল ইন্টারপোল।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে
আওয়ামীলীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যার ঘটনায় দায়ের করা
মামলার আসামি তারেক রহমান। ১/১১ এর প্রেক্ষাপটে গত ছয় বছর ধরে তিনি
চিকিৎসার জন্য পরিবার নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment