Monday, March 21, 2016

শ্যালা নদীতে নৌযান চলাচল বন্ধ

সুন্দরবনের শ্যালা নদীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। আজ সোমবার বিআইডব্লিউটিএর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
শ্যালা নদীতে ফের নৌ-দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হলো।
গত শনিবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে দুর্ঘটনাকবলিত হয় ১ হাজার ২৩৫ টন কয়লাবোঝাই লাইটার জাহাজ ‘এমভি সি হর্স-১ ’।
পরিবেশবাদীদের আশঙ্কা, এই জাহাজডুবির ঘটনায় সুন্দরবনের ব্যাপক ক্ষতি হতে পারে। ডুবে যাওয়া জাহাজটিতে নিম্নমানের পিট কয়লা থাকায় সুন্দরবনের মতো সংবেদনশীল প্রতিবেশ ব্যবস্থার মারাত্মক ক্ষতি হবে।

No comments:

Post a Comment