৬
ঘণ্টা কারাভোগ শেষে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির পূর্ণ মহাসচিবের
দায়িত্ব পাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সন্ধ্যা ৭টায় ঢাকা কেন্দ্রীয়
কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে জামিন না মঞ্জুর করে কারাগারে
পাঠানোর ৩ ঘণ্টা পরই জামিন পান তিনি। আজ বিকালে নিম্ন আদালত তাকে জামিন
দেন। এর আগে সকালে মির্জা আলমগীরকে বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে ঘোষণা
দেয়া হয়। এর এক ঘণ্টা পরই পল্টন থানার নাশকতার মামলায় ঢাকার একটি আদালতে
জামিনের আবেদন করেন তিনি। আদালত জামিন না মঞ্জুর করে তাকে আদালতে প্রেরণের
নির্দেশ দেন। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এর তিন
ঘণ্টা পর ফের তাকে জামিন দেন ওই আদালত। এদিকে মির্জা আলমগীরকে কারাগারে
পাঠানোর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে সদস্য সিনিয়র
যুগ্ম মহাসচিবের দায়িত্ব পাওয়া রিজভী আহমেদের নেতৃত্বে দলের কয়েকশ’
নেতাকর্মী।উল্লেখ্য, ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে গত বছরের শুরুতে বিএনপি’র আন্দোলন চলাকালে ৬ই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে গ্রেপ্তার হন মিজা ফখরুল ইসলাম আলমগীর। পরে চিকিৎসার জন্য তিনি জামিনে মুক্তি পান।
আজ সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম আলমগীরকে দলের পূর্ণ মহাসচিব করার কথা জানান রহুল কবির রিজভী। রিজভী নিজেও যুগ্ম মহাসচিব থেকে সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেয়েছেন। এছাড়া মিজানুর রহমান সিনহাকে দলের কোষাধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। গত ১৯শে মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠি হয়। সম্মেলনে কাউন্সিলররা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কমিটি গঠনের দায়িত্ব দেন।
No comments:
Post a Comment