ভারতের সঙ্গে বাংলাদেশের সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো দেশে তৈরি এমবি হারবার-১ জাহাজটি পণ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর থেকে ভারতের কৃষ্ণপত্তম বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
বাংলাদেশ-ভারত কোস্টাল শিপিং এগ্রিমেন্টের আওতায় দু'দেশের মধ্যে পণ্যবাহী এ জাহাজ চলাচল শুরু হলো।
ভারতের পূর্বাঞ্চলীয় বন্দর কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তম, কাকিন্দা ও কৃষ্ণপত্তম প্রভৃতির সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম, পায়রা ও পানগাঁওসহ কয়েকটি বন্দরের এখন থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল করবে। খবর বাসসের।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান মঙ্গলবার চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে এনসিটি-১ এ আনুষ্ঠানিকভাবে পণ্যবাহী জাহাজ চলাচল উদ্বোধন করেন।
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো দেশে তৈরি এমবি হারবার-১ জাহাজটি পণ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর থেকে ভারতের কৃষ্ণপত্তম বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ২২ মার্চ কৃষ্ণপত্তম বন্দরে বার্থিং ও পণ্য খালাস শেষে কন্টেইনার নিয়ে ২৩ মার্চ কৃষ্ণপত্তম থেকে যাত্রা শুরু করে ২৮ মার্চ চট্টগ্রাম বন্দর ও ৩০ মার্চ পানগাঁও বন্দরে পৌঁছবে।
নৌপরিবহণ মন্ত্রী বলেন, অল্পসময়ে ভারতের সঙ্গে পণ্য পরিবহণ যোগাযোগ স্থাপিত হওয়ায় সড়ক ও রেলপথে চাপ কমার পাশাপাশি আর্ন্তজাতিক বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে।
তিনি বলেন, এর ফলে সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি কম গভীরতার এ জাহাজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহেও বার্থিং নিতে পারবে। ফলে আভ্যন্তরীণ পণ্যের বহুমুখী গমন নিশ্চিত হবে।
বন্দর চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের প্রথম সচিব রাকেশ রমন, কৃষ্ণপত্তম বন্দর প্রতিনিধি রবি রাম প্রসাদ প্রমুখ।

No comments:
Post a Comment