![]() |
| ডোনাল্ড ট্রাম্প |
যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড
ট্রাম্প গত মঙ্গলবার সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, দলের অন্য কেউ
মনোনয়ন পেলে তিনি তাঁকে সমর্থন দেবেন না। ট্রাম্প অভিযোগ করেন, রিপাবলিকান
ন্যাশনাল কমিটি তাঁকে খুব অন্যায়ভাবে মূল্যায়ন করেছে। যেকোনো মূল্যে তিনি
মনোনয়নের লড়াইয়ে জয়ী হবেন। আর এ জন্য তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী টেড
ক্রুজের অনুমোদনের প্রয়োজন নেই। রিপাবলিকান পার্টির মনোনয়ন আগামী নভেম্বরে
চূড়ান্ত হবে। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ও জন কেইসিক মনোনয়ন না
পেলে দলের অন্য কোনো প্রার্থীকে সমর্থন দেবেন কি না, তা স্পষ্ট করে বলেননি।
অথচ রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সবাই গত নভেম্বরে দলের প্রতি
আনুগত্যের অঙ্গীকারনামায় সই করেন। ট্রাম্প ও ক্রুজের মধ্যে বিরোধের সর্বশেষ
নজির হচ্ছে, তাঁরা পরস্পরের স্ত্রীকে নিয়ে বিতর্কে জড়িয়েছেন। ক্রুজের
সমর্থকদের একটি কমিটি ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার একটি নগ্ন ছবি (২০০০ সালে
তোলা) প্রকাশ করেছে। জবাবে ট্রাম্পও টুইটারে প্রকাশ করেছেন ক্রুজের স্ত্রী
হেইডির একটি অশোভন ছবি। এ বিষয়ে সিএনএনের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,
ক্রুজই এটা শুরু করেছেন। এর আগে ক্রুজকে প্রশ্ন করা হয়েছিল, তিনি মনোনয়ন
না পেলে ট্রাম্পকে সমর্থন করবেন কি না। জবাবে তিনি বলেন, ‘আমার স্ত্রী ও
পরিবারকে যে আক্রমণ করে, তাকে সমর্থন করার মতো অভ্যাস আমার নেই।’

No comments:
Post a Comment