Thursday, March 24, 2016

কথায় আড়ি

স্পর্শিয়া
স্পর্শিয়া তখন সবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টের ২০১১ সালের ব্যাচ। গায়ে তারকার তকমা, এর আগে পড়াশোনা করেছেন ইংরেজি মাধ্যমে। সহপাঠীরা এ তথ্য দুটোর জন্যই যেন বেঁকে বসলেন। কেউ নিজ থেকে এসে কথা বলতে চান না। স্পর্শিয়া নিজে থেকে বললে অল্প শব্দে তাঁরা উত্তর সেরে দেন। এর চেয়ে বিস্ময়কর তথ্য হলো, ক্যাম্পাসের প্রথম দুই সপ্তাহ নাকি সহপাঠীদের সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। স্পর্শিয়া বললেন, ‘প্রথম দিকে সবাই আমাকে এড়িয়ে চলত। সহপাঠীরা আমাকে গ্রহণ করতে দুই সপ্তাহ সময় নিয়েছে! পরে বুঝেছি, তারকা হওয়ার জন্যই এ বিভেদ হয়েছিল। এরপর অবশ্য ওই সমস্যা আর থাকেনি। বিশ্ববিদ্যালয়ের অনেক সহপাঠী এখনো আমার ভালো বন্ধু।’

No comments:

Post a Comment