![]() |
| ‘সত্য নাকি টিকটিকি’ নাটকের একটি দৃশ্য |
গল্পটি
একটি অনলাইন পত্রিকা অফিসের। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে
যান সম্পাদক লিয়ন চৌধুরী। খোলেন ‘সত্য ডটকম’ নামের একটি অনলাইন পত্রিকা।
সম্পাদক লিয়ন চৌধুরী বিশ্বাস করেন, সত্য দিয়েই বিশ্ব জয় করা সম্ভব। কিন্তু
এ পত্রিকায় কেউ বিজ্ঞাপন দেয় না। এ কারণে আটকে যায় কর্মীদের বেতন। এক সময়
হতাশ হয়ে পড়েন সবাই। এক দিন রহস্যজনকভাবে মারা যান লিয়ন চৌধুরী। আর ঠিক এর
পরপরই আসে একটি সুসংবাদ। এ নিয়েই নাটকটির গল্প। নাটকটির নাম ‘সত্য নাকি
টিকটিকি’। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করেছেন জয়ন্ত রোজারিও।
সম্প্রতি একটি অনলাইন পত্রিকা অফিস ও ঢাকার কয়েকটি স্থানে শুটিং হয়েছে এ
নাটকটির।
পরিচালক জয়ন্ত রোজারিও জানিয়েছেন, ইস্টার সানডে উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি। প্রচারিত হবে ২৭ মার্চ রাত ৯টা ৪০ মিনিটে, এনটিভিতে। ‘সত্য নাকি টিকটিকি’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, আঁখি আফরোজ, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাদিয়া আফরোজ, হিরা চৌধুরী, রিগেন সোহাগ রতন প্রমুখ।

No comments:
Post a Comment