Thursday, March 17, 2016

পোখরানে ভারত-পাকিস্তান বৈঠক আজ

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ আজ সন্ধ্যায় হোটেল গ্রান্ডে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন। পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার বিষয়টি এতে প্রাধান্য পাবে বলে ধারনা করা হচ্ছে। সার্কভুক্ত দেশগুলির ৩৭তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীরা এখন নেপালের পোখরায়  অবস্থান করছেন। সেখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে গতরাতে নৈশভোজে আলোচনা করতে দেখা গেছে। তবে কি বিষয়ে তারা আলোচনা করেছেন তা জানা যায় নি। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা শুধু সামাজিক সৌজন্যমূলক আলোচনা ও পরস্পরের কুশল বিনিময় করেছেন। এদিকে ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর এবং পাকিস্তানি পররাষ্ট্র সচিব ইজাজ আহমেদ চৌধুরীকেও একই সঙ্গে অন্য আরেকটি টেবিলে একত্রে নৈশভোজ করতে দেখা গেছে। শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের সৌজন্যে এই নৈশ ভোজের আয়োজন করেছিলেন সার্কের বর্তমান সেক্রেটারি জেনারেল অর্জুন বাহাদুর থাপা। ভারতের পররাষ্ট্র সচিব শঙ্কর দাস বৈরাগী ও পাকিস্তানি পররাষ্ট্র সচিব নিজেদের মধ্যে করমর্দন করেন এবং একে অপরের সঙ্গে কোলাকুলিও করেন। তাছাড়া তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।  এ বছরের শেষের দিকে পাকিস্তানে হবে পরবর্তী সার্ক শীর্ষ সম্মেলন। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর জন্য পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ আজকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক আহ্বান করেছিলেন আগেই। আজকের দ্বিপক্ষীয় বৈঠকে সুষমা স্বরাজ পাকিস্তানের কাছে পাঠানকোট হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে। গত ২৫শে ডিসেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ৬৬তম জন্মদিনে আকস্মিক পাকিস্তান সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মাত্র কয়েক দিনের মধ্যেই পাঠানকোটে ওই হামলা হয়।

No comments:

Post a Comment