Tuesday, March 29, 2016

গুগলের পার্টনার হিসেবে স্বীকৃতি পেল মিডিয়াকম

বাংলাদেশের খ্যাতনামা বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম আনুষ্ঠানিকভাবে গুগলের পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশি মালিকানাধীন সংস্থা হিসেবে মিডিয়াকম এই বিরল সম্মানে ভূষিত হলো, যার চারটি সূচক হলো—ডিসপ্লে, সার্চ, ভিডিও এবং অ্যানালাইটিক্স। গুগল পার্টনারশিপ হচ্ছে বিজ্ঞাপনী সংস্থা, ডিজিটাল পেশাজীবী কিংবা অনলাইন কনসালট্যান্টদের জন্য গুগলের একটি বিশেষ কর্মসূচি। এই পার্টনারশিপ অর্জনের ফলে মিডিয়াকম গুগলের প্রশিক্ষণ এবং গবেষণায় সরাসরি অংশ গ্রহণের সুযোগ পাবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। অনলাইন মার্কেটিং এজেন্সি হিসেবে যারা গুগলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, তারাই এই স্বীকৃতি লাভ করেন। একদিকে গ্রাহকদের সন্তুষ্টি, অন্যদিকে গুগলের মানদণ্ড অনুযায়ী কাজ করার কারণে মিডিয়াকম এই বিশেষ পার্টনারশিপের সুযোগ পেল। এখন থেকে মিডিয়াকম তাদের সব কার্যক্রমে এই ‘পার্টনারশিপ ব্যাজ’ ব্যবহার করতে পারবে।

No comments:

Post a Comment