Wednesday, March 16, 2016

ফ্লাইওভার থেকে লোহার টুকরা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর মগবাজারে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
নির্মাণাধীন ফ্লাইওভার থেকে লোহার টুকরা পড়ে মারা যান
ইমন (২৫) নামের এক যুবক। ছবি: সাইফুল ইসলাম
রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে লোহার টুকরা পড়ে ইমন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রমনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাপস ঘোষাল প্রথম আলোকে এ তথ্য জানান।
তাপস ঘোষাল বলেন, মগবাজার মোড় থেকে বাংলামোটরের দিকে যাওয়ার পথে নির্মাণাধীন ফ্লাইওভার থেকে লোহার টুকরা ইমনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

No comments:

Post a Comment