Tuesday, March 29, 2016

গৃহঋণের জন্য বিশেষ তহবিল দরকার

লিয়াকত আলী ভূঁইয়া
নিম্ন ও নিম্নমধ্য আয়ের মানুষ যাতে সহজ শর্তে ও স্বল্প সুদে গৃহঋণ নিয়ে নিজেদের আবাস গড়তে পারে, সে জন্যই একটি বিশেষ তহবিল দরকার। বিশ্বের বিভিন্ন দেশেই এমন সুযোগ আছে যে, ৩-৪ শতাংশ সুদে গৃহঋণ দেওয়া হয়। আবার সেটি পরিশোধ করা যায় ২০-৩০ বছরে। সেই ধারণা থেকেই কয়েক বছর ধরে সরকারের কাছে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিলের দাবি করছি আমরা। তহবিল থেকে গৃহঋণ অবশ্যই রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মাধ্যমে দিতে হবে। না হলে আরেক দফা সুদের হার বেড়ে যাবে। এ ছাড়া জমি ও ফ্ল্যাট নিবন্ধন সংশ্লিষ্ট কর ও ফি কমানো খুবই জরুরি। এ জন্য অনেক ক্রেতাই শেষ মুহূর্তে পিছিয়ে যান। আবার অনেকে ফ্ল্যাট কিনলেও সময়মতো নিবন্ধন করেন না। এতে করে নানা ধরনের জটিলতা তৈরি হয়। পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলঙ্কায়ও আমাদের চেয়ে ফ্ল্যাট ও প্লট নিবন্ধনের খরচ অনেক কম। লিয়াকত আলী ভূঁইয়া সহসভাপতি, রিহ্যাব

No comments:

Post a Comment