সংযুক্ত
আরব আমিরাতের (ইউএই) আজমান শহরের দুটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল
মঙ্গলবার শহরটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, কয়েক
ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সাম্প্রতিক বছরগুলোতে
দেশটির কয়েকটি সুউচ্চ ভবনে আগুন লাগার ঘটনার মধ্যে সর্বশেষ এটি। স্থানীয়
গণমাধ্যমের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডে আহত পাঁচ ব্যক্তিকে চিকিৎসা দেওয়া
হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে শহরের ‘আজমান ওয়ান’ আবাসিক কমপ্লেক্সে এ
অগ্নিকাণ্ড ঘটে। সেখানকার ১২টি বহুতল ভবনের দুটিতে আগুন লাগে। এ সময়
ভবনগুলোর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা
যায়নি। আজমান শহর ইউএইর অন্যতম আমিরাত আজমানের রাজধানী। অনলাইনে পুলিশের
প্রকাশিত এক ভিডিও দৃশ্যে ভবন থেকে বিভিন্ন পোড়া অংশ নিচে পড়তে দেখা যায়।
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল অভিমুখী বিভিন্ন সড়ক বন্ধ করে দেয় পুলিশ। এ নিয়ে
সংযুক্ত আরব আমিরাতে গত তিন বছরে বহুতল ভবনে অন্তত চারটি বড় ধরনের আগুন
লাগার ঘটনা ঘটল। এর আগে চলতি ইংরেজি নববর্ষ শুরুর আগের রাতে দুবাইয়ের একটি
হোটেলে, গত বছরের ফেব্রুয়ারিতে ৭৯ তলার আরেকটি হোটেলে ও ২০১২ সালের
নভেম্বরে ৩৪ তলার একটি আবাসিক ভবনে আগুন লাগে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment