ওয়াকার
ইউনিসের পর এবার পাকিস্তানের জনগণের কাছে ক্ষমা চাইলেন শহীদ আফ্রিদিও। কাল
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের
ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। ক্ষমা
চাইলেও অবসর প্রসঙ্গে তিনি কিছুই বলেননি। এক মিনিটের ভিডিও বার্তায় নিজের
পরনের পাকিস্তানি জার্সির তারাটিকে দেখিয়ে আফ্রিদি বলেছেন, ‘এই তারার জন্য,
এই জার্সির জন্যই যখন মাঠে যাই মানুষের আশা-আকাঙ্ক্ষাকে কাঁধে তুলে নিই।
যেহেতু আমি ও আমার দল আশা-প্রত্যাশা পূরণ করতে পারিনি, তাই আমি শহীদ
আফ্রিদি আজ পুরো জাতির কাছে ক্ষমা চাচ্ছি।’
Thursday, March 31, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment