Tuesday, March 22, 2016

‘হারের জন্য মাশরাফি দায়ী’

শচীন টেন্ডুলকারের আত্মজীবনী ‘প্লেইং ইট মাই ওয়ে’। বইটির সহ-লেখক কলকাতার ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদার। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি বিবিসি বাংলাকে নিয়মিত ক্রিকেট বিশ্লেষণ দিচ্ছেন। অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ নিয়েও দিলেন এক বিশ্লেষণী মতামত। তিনি মনে করেন, এদিন জেতা ম্যাচই হাতছাড়া করেছে বাংলাদেশ। আর এই জয় হাতছাড়া হওয়ার জন্য তিনি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কিছু সিদ্ধান্ততে দায়ী করলেন। তিনি মনে করছেন মাশরাফির ভুলেই এদিন বাংলাদেশ হেরেছে। বাংলাদেশ ম্যাচ প্রসঙ্গে বোরিয়া মজুমদার বলেন, ‘মাহমুদুল্লাহকে কেন বাংলাদেশ এত নিচে ব্যাট করতে নামাচ্ছে আমি বুঝতে পারছিনা। এশিয়া কাপে তাঁর ১৩ বলে ৩৩। বিশ্বকাপ ২০১৫ তে পরপর দুটো সেঞ্চুরি করেছেন। কিন্তু বারবার মাহমুদুল্লাহ ৬,৭ এ ব্যাট করতে কেন নামছেন আমি বুঝতে পারছিনা কেন এ স্ট্র্যাটেজিক ভুলটা বাংলাদেশ করছে? এছাড়া কালকের ম্যাচেও ৪৯ নটআউট থেকে গেলেন উনি। খুব সহজেই তিনি আরও বেশি করতে পারতেন। আর বাংলাদেশের রানটা যদি ১৫৬ এর বদলে ১৭০ হতো তাহলে কিন্তু বাংলাদেশের সম্ভাবনা আরও অনেক অনেক বেশি থাকতো। তারপর দ্বিতীয় বিষয়-যখন ৫টা উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার, তখন সাকিব, আল-আমিন, মুস্তাফিজ এ তিনজনেরই ১টা করে ওভার বাকি ছিল। তখন এ তিনজনকে দিয়ে বল করিয়ে তখন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ওপর কেন চাপ দিলেন না মাশরাফি? সময় উনি এদের দিয়ে বল না করিয়ে হঠাৎ করে চলে গেলেন সাকলাইন সজীবের কাছে। ওই ওভারেই ১৩/১৪ রান হয়ে গেল। খেলাটা হাতের বাইরে চলে গেল। সব মিলিয়ে স্ট্র্যাটেজিক ক্যাপ্টেন্সির ভুল আমার কাছে বাংলাদেশের হারের প্রধান কারণ।’ তাঁর মতে, ‘এটা বাংলাদেশের ম্যাচ ছিলো, বাংলাদেশ জিততে পারতো’।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে তাসকিন আহমেদ না থাকায় দলের জন্য এটা বড় বিষয় বলে উল্লেখ করে বোরিয়া মজুমদার বলেন, ‘একদিন থেকে মুস্তাফিজ অন্যদিক থেকে যদি তাসকিন বল করা শুরু করতেন তাহলে হয়তো চিত্রটা অন্যরকম হতো’। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথা টেনে এনে বোরিয়াা মজুমদার বলেন ‘আমি একটা কথা বারবার আপনাকে বলছি-এই টিমে মাশরাফি কী হিসেবে খেলছেন? বোলার হিসেবে ১২০ মি: মিডিয়াম পেস যেটার প্র্যাকটিক্যালি এখন আর কোনও মূল্য নেই! ব্যাটসম্যান হিসেবে উনি সেই ধার হারিয়েছেন। ৭ বা ৮ বা ৯-এ ব্যাট করছেন কি শুধু ক্যাপ্টেন্সির জন্যে? মাশরাফির ট্যালেন্ট অনুযায়ী এই টিমে খেলার বিষয়টা উনি নিজে কিভাবে জাস্টিফাই করছেন বা সিলেক্টররা কীভাবে জাস্টিফাই করছেন-এই প্রশ্নটা আমি করতে চাই’।

No comments:

Post a Comment