প্রধানমন্ত্রীর
দপ্তর থেকে চূড়ান্ত মনোনয়ন এনে দেয়ার আশ্বাস দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে
পৌর ও ইউপি নির্বাচনে সম্ভাব্য মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে
অর্থ আদায়ের চেষ্টা করার সময় এক যুবককে আটক করে পুলিশ। পরে ওই প্রতারক
যুবককে শুক্রবার রাতে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
যুবলীগের কেন্দ্রীয় নেতা পরিচয়দানকারী ওই যুবকের নাম বাবু ইসলাম হাদি (২৫)।
সে চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ব্যাঙ্গাবাড়ী ইউনিয়নের
ব্রজনাথপুর বাজারের নুরুল হকের ছেলে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার
বিকালে পার্বতীপুরে নতুন বাজারে পার্বতীপুর পৌরসভার আওয়ামী লীগের সম্ভাব্য
মেয়র প্রার্থী ডা. এসএইচ সাজ্জাদের কাছ থেকে নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে
অর্থ আদায়ের সময় পুলিশ বাবু ইসলাম হাদি (২৫)কে গ্রেপ্তার করে। শুক্রবার
রাতে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। ভ্রাম্যমাণ
আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সাজাপ্রাপ্ত
যুবকের কাছ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের ইস্যুকৃত ভুয়া পরিচয়পত্র ও
প্রতারণার কাজে ব্যবহৃত নানা ধরনের নথিপত্র জব্দ করা হয়েছে। এসব নথিপত্রে
বিনা ভাড়ায় সড়ক ও রেলপথে ভ্রমণের অনুমতির উল্লেখ রয়েছে।
Sunday, March 20, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment