বড়
বড় হাঁড়িতে রসে ডোবানো মিষ্টি। সেই রসে ভাসছিল মরা মশা, পোকা আর
তেলাপোকার বাচ্চা। রসগুলো থেকেও বের হচ্ছিল দুর্গন্ধ। পাশেই বিশাল কড়াইয়ে
পোড়া পামতেল গরম করা হচ্ছিল। নোংরা ও অপরিচ্ছন্ন কারখানাটিতে খালি হাতেই
রুটি বেলছিলেন শ্রমিকেরা। পর্যাপ্ত বাতাস না থাকায় দরদর করে শ্রমিকের
শরীরের ঘাম ঝরছিল রুটির ওপর।
আজ সোমবার চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার বাহির সিগন্যাল ব্যাপারী পাড়া এলাকায় বেইক অ্যান্ড ফাস্ট বেকারি ও মিষ্টির কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সেখানেই এসব দৃশ্য দেখা যায়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযানে নেতৃত্ব দেন। পরে আদালত অপরিচ্ছন্নতা, অস্বাস্থ্যকর বাসি রস-মিষ্টি, পোড়া তেল ব্যবহার, নোংরা ফ্রিজসহ নানা অনিয়মের কারণে কারখানাটিকে দুই লাখ টাকা জরিমানা করেন।
নির্বাহী হাকিম মোহাম্মাদ রুহুল আমীন বলেন, কারখানাটির ভেতরের চিত্র ছিল ভয়াবহ। খুবই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছিল। সেখানে বাসি-নষ্ট মিষ্টি ও চিনির শিরা পাওয়া গেছে। রুটির খামির ও কাঁচা মাংস একসঙ্গে সংরক্ষণ করা হতো। ফ্রিজটিও খুব নোংরা। এ জন্য কারখানাটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৬০ লিটার পোড়া তেল, এক মণ বাসি মিষ্টি ও দুই মণ মিষ্টির শিরা পাশের নালায় ফেলে দেওয়া হয়েছে।

No comments:
Post a Comment