রাজধানীর
কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা ও তার এক বন্ধুকে কুপিয়ে
হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত জুলহাস মান্নান
ইউএসএআইডিতে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের
প্রটোকল কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় মান্নানের বন্ধু তন্ময়ও নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, কলাবাগানের আসিয়া মঞ্জিল এর দ্বিতীয় তলায়
থাকতেন জুলহাস। ওই বাড়ির নিরাপত্তা রক্ষী পারভেজ হামলায় আহত হয়েছেন। তাকে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ওই বাড়িতে
দায়িত্ব পালন করছিলেন আরেক নিরাপত্তা কর্মী সুমন। পারভেজকে তিনিই হাসপাতালে
নিয়ে যান। সুমন মানবজমিনকে জানান, পাঁচ থেকে ছয়জন যুবক ওই বাড়িতে কুরিয়ার
সার্ভিসের কর্মী বলে প্রবেশ করে দু’তলায় উঠে যায়। এর কিছুক্ষণের মধ্যেই
তারা নিচ থেকে চিৎকারের শব্ধ শুনতে পান। কি হচ্ছে জানতে পারভেজ উপরে উঠলে
হামলাকারীরা তাকে ছুরি দিয়ে চোখে আঘাত করলে তিনি লুটিয়ে পড়েন। সুমন তাকে
উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহত জুলহাস মান্নান সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনির খালাতো ভাই। ঘটনার শুনে দীপু মনি ওই বাসায় ছুটে যান। সমকামী ও হিজড়াদের নিয়ে ‘রূপবান’ নামের একটি ম্যাগাজিনের সম্পাদক ছিলেন জুলহাস।
নিহত জুলহাস মান্নান সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনির খালাতো ভাই। ঘটনার শুনে দীপু মনি ওই বাসায় ছুটে যান। সমকামী ও হিজড়াদের নিয়ে ‘রূপবান’ নামের একটি ম্যাগাজিনের সম্পাদক ছিলেন জুলহাস।

No comments:
Post a Comment