![]() |
| বিগ বেন |
যুক্তরাজ্যের
সবচেয়ে বিখ্যাত ও ঐতিহ্যবাহী ঘড়ি ‘বিগ বেন’ এর ঘণ্টাধ্বনি সাময়িকভাবে থেমে
যাচ্ছে। সংস্কার কাজের জন্য এটি বন্ধ করা হবে। ২৯ মিলিয়ন পাউন্ড ব্যয়ে
এই সংস্কার কাজ চলছে তিন বছর। সংস্কার করা হবে ঘড়িটি স্থাপিত থাকা
এলিজাবেথ টাওয়ারেরও। খবর বিবিসি অনলাইনের। যুক্তরাজ্যের পার্লামেন্টে
জানানো হয়েছে, বিগ বেন আপাতত বন্ধ রাখা ছাড়া কোনো উপায় নেই। কারণ এর
যন্ত্রাংশ পুরোপুরি বিকল হওয়া থেকে রক্ষা করতে এর সংস্কার করা জরুরি।
ঘড়িটি ১৫৭ বছর ধরে টানা সময় জানান দিয়েছে। আগামী বছর থেকে এই সংস্কার কাজ
শুরু হবে। পার্লামেন্টের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, সংস্কার কাজ তিন
বছর ধরে চললেও পুরো তিন বছর ঘড়ি বন্ধ থাকবে না। তবে কয়েকমাস অবশ্যই ঘড়িটি
বন্ধ রাখতে হবে। এই সময়ে ঘণ্টাধ্বনি শোনা যাবে না। তবে গুরুত্বপূর্ণ কিছু
অনুষ্ঠানের সময় শোনা যাবে এই ঘণ্টা।

No comments:
Post a Comment