Wednesday, April 27, 2016

পিতৃত্বের পরীক্ষা দিলেন বলিভিয়ার প্রেসিডেন্ট

ইভো মোরালেস
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসকে সোমবার পিতৃত্বের পরীক্ষা দিতে হয়েছে। মোরালেসের আইনজীবী গ্যাসটন ভেলাসকুইজ জানিয়েছেন, তাঁর সাবেক প্রেমিকার সন্তানকে অস্বীকার করায় আদালতের নির্দেশে তাঁকে ওই পরীক্ষা দিতে হয়েছে। খবর এএফপির। বলিভিয়ার ৫৬ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে তাঁর সাবেক প্রেমিকা গাব্রিয়েলা জাপাতা একটি মামলা করেছিলেন। মূল অভিযোগ ছিল, তাঁর সন্তানের বাবা হচ্ছেন মোরালেস। তবে ওই ঘটনার ব্যাপারে মোরালেস দাবি করেছেন, তাঁর সাবেক প্রেমিকার সংসারে এক শিশু জন্মেছিল যে পরে মারা যায়। তবে এর আগে তিনি বলে আসছিলেন, তাঁর প্রেমিকার সঙ্গে সম্পর্কের কারণে তাঁর কোনো সন্তান জন্মেনি। এর পর দেশটির আদালত মোরালেসকে পিতৃত্বের পরীক্ষা দেওয়ার আদেশ দেন। প্রেসিডেন্টের আইনজীবী গ্যাসটন ভেলাসকুইজ স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট ইভো মোরালেস অন্য নাগরিকদের মতো আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই তিনি আদালতের নির্দেশে ওই পরীক্ষা দিয়েছেন।  প্রেসিডেন্টের সাবেক প্রেমিকা জাপাতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আছে। বর্তমানে তিনি অর্থ পাচার ও আত্মসাতের অভিযোগে কারাগারে আছেন।

No comments:

Post a Comment